News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করতে চলেছে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি
Image

প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করতে চলেছে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি

Koreaপিয়ংইয়ং, ২৭ এপ্রিল (হি.স.) : প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করতে চলেছে উত্তর কোরিয়ার একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি| আগামী ৬ মে রাজধানী পিয়ংইয়ংয়ে শুরু হবে এই দলীয় সম্মেলন|
ৱুধবার সম্মেলনের কথা ঘোষণার পর এ ব্যাপারে আর কিছু জানায়নি উত্তর কোরিয়ার প্রশাসন| তবে জানা গিয়েছে, ক্ষমতায় থাকার গত ৩৬ বছরের মধ্যে এই প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি|
কমিউনিস্ট শাসিত দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে বড়সড় কোন পরিবর্তনের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে| এদিকে উত্তর কোরিয়া পঞ্চমবারের মত পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই|
উল্লেখ্য, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮০ সালের অক্টোবরে| বর্তমান নেতা কিম জং উনের জন্মেরও আগে| চারদিন ব্যাপী ওই সম্মেলনেই কিম জং উনের পিতা কিম জং ইলকে তত্কালীন নেতা কিম ইল সুংয়ের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top