পিয়ংইয়ং, ২৭ এপ্রিল (হি.স.) : প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করতে চলেছে উত্তর কোরিয়ার একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি| আগামী ৬ মে রাজধানী পিয়ংইয়ংয়ে শুরু হবে এই দলীয় সম্মেলন|
ৱুধবার সম্মেলনের কথা ঘোষণার পর এ ব্যাপারে আর কিছু জানায়নি উত্তর কোরিয়ার প্রশাসন| তবে জানা গিয়েছে, ক্ষমতায় থাকার গত ৩৬ বছরের মধ্যে এই প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি|
কমিউনিস্ট শাসিত দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে বড়সড় কোন পরিবর্তনের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে| এদিকে উত্তর কোরিয়া পঞ্চমবারের মত পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই|
উল্লেখ্য, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮০ সালের অক্টোবরে| বর্তমান নেতা কিম জং উনের জন্মেরও আগে| চারদিন ব্যাপী ওই সম্মেলনেই কিম জং উনের পিতা কিম জং ইলকে তত্কালীন নেতা কিম ইল সুংয়ের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছিল|
প্রথমবার পার্টি কংগ্রেসের আয়োজন করতে চলেছে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















