News Flash

  • Home
  • দেশ
  • রাঘব চাড্ডার মানহানি, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দায়ের মামলা
Image

রাঘব চাড্ডার মানহানি, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দায়ের মামলা

লুধিয়ানা, ২৯ এপ্রিল (হি. স.): এএপি নেতা রাঘব চাড্ডার মানহানি, এই অভিযোগ তুলে এবার পঞ্জাবের একটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দায়ের হল মামলা। সোমবার জানা গেছে, লুধিয়ানা লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী অশোক পরাশরের ছেলে বিকাশের অভিযোগের ভিত্তিতে ওই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ, পঞ্জাবের এক ইউটিউব চ্যানেল রাঘব চাড্ডার সঙ্গে তুলনা করেছে বিজয় মাল্যর। ইউটিউব চ্যানেলটি ভিডিও বিবৃতিতে বলেছে, যেমন বিজয় মাল্য জনসাধারণের টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গিয়েছেন, তেমনই রাজ্যসভার সাংসদ চোখের চিকিৎসার কথা বলে বিদেশে পালিয়ে গেছেন। লুধিয়ানা লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী অশোক পরাশরের ছেলে বিকাশের অভিযোগের ভিত্তিতে ওই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই চ্যানেলের বিষয় ও বিবৃতি জনসাধারণের মধ্যে শান্তি–সম্প্রীতি ক্ষুন্ন করবে। এমনকি দেশের নানা গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top