News Flash

  • Home
  • দেশ
  • ‘ডিভাইড অ্যান্ড রুল’ কংগ্রেসের আসল চরিত্র : জে পি নাড্ডা
Image

‘ডিভাইড অ্যান্ড রুল’ কংগ্রেসের আসল চরিত্র : জে পি নাড্ডা

মাহাবুবাবাদ, ২৯ এপ্রিল (হি.স.): ‘ডিভাইড অ্যান্ড রুল’ কংগ্রেসের আসল চরিত্র। কংগ্রেসকে একহাত নিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার তেলেঙ্গানার মাহাবুবাবাদে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “মোদীজি শুধুমাত্র ভারতের উন্নয়নই নিশ্চিত করেননি, ভারতের রাজনীতির সংস্কৃতি ও সংজ্ঞাও বদলে দিয়েছেন। গত ১০ বছর সত্যিকারের রূপান্তর হয়েছে।”

এরপরই নাড্ডা যোগ করেছেন, “‘ডিভাইড অ্যান্ড রুল’ কংগ্রেসের আসল চরিত্র। কংগ্রেসের শাসনকালে শান্তি বা উন্নয়ন কিছুই ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সবকিছু বদলে গেছে। মোদীজির তত্ত্বাবধায়নে, ভারত ‘বিকাশবাদ’ গ্রহণ করেছে।” নাড্ডার কথায়, যা বলেছিলাম, তা করেছি, যা বলিনি, তাও করে দেখিয়েছি, এটা নিশ্চিত করেছেন মোদীজি। মোদীজির রিপোর্ট কার্ডের রাজনীতির জন্য ভারত ২০১৪ সাল থেকে উন্নয়নের অভূতপূর্ব পদক্ষেপ নিচ্ছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top