News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাটশিঙিমারিতে এআইইউডিএফ ও বিজেপি জোট সমৰ্থকদের প্ৰচণ্ড মারপিট, ঘায়েল দুই গোষ্ঠীর প্রায় ১২ জন কর্মী
Image

হাটশিঙিমারিতে এআইইউডিএফ ও বিজেপি জোট সমৰ্থকদের প্ৰচণ্ড মারপিট, ঘায়েল দুই গোষ্ঠীর প্রায় ১২ জন কর্মী

হাটশিঙিমারি (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : হাটশিঙিমারিতে এআইইউডিএফ এবং বিজেপি জোট সমৰ্থকদের মধ্যে প্ৰচণ্ড মারপিটের ঘটনায় বিবদমান দুই গোষ্ঠীর প্রায় ১২ জন কর্মী ঘায়েল হয়েছেন।

রবিবার রাতে হাটশিঙিমারিতে গুয়াহাটির একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এক নিৰ্বাচনী বিতৰ্কানুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বিজেপি, বিজেপি সমর্থিত তথা শরিক দল অগপ এবং এআইইউডিএফ-এর স্থানীয় নেতা-কৰ্মীরা অংশগ্রহণ করেছিলেন। প্রথম দিকে সুষ্ঠুভাবে বিতর্ক চলে। এক সময় বিরোধী এআইইউডিএফ-এর নেতা-কৰ্মীদের মধ্যে শুরু হয় বাগযুদ্ধ। পরবর্তীতে বাগযুদ্ধ হাতাহাতিতে পরিণত হয়। চেয়ার তুলে একে অপরের ওপর হামলা চলে। প্রচণ্ড মারপিটে আহত হয়েছেন উভয় পক্ষের প্ৰায় ১২ জন কৰ্মী।

জানা গেছে, আহত এআইইউডিএফ, অগপ এবং বিজেপি কৰ্মীদের হাটশিঙিমারি জেলা হাসপাতালে নিয়ে ভরতি করতে হয়েছে। এ ঘটনাকে কেন্দ্ৰ করে আজ সোমবারও হাটশিঙিমারিতে তীব্র চাঞ্চল্য ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top