News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে পথ অবরোধে নেমে পুলিশী হেনস্তার শিকার মহিলারা, উত্তেজনা বিশালগড়ে
Image

জলের দাবীতে পথ অবরোধে নেমে পুলিশী হেনস্তার শিকার মহিলারা, উত্তেজনা বিশালগড়ে

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ফের আগরতলা- সাব্রুমের মূল সড়ক অবরোধ৷ দীর্ঘ কয়েক বছর যাবত গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ণ ৬নং ওয়ার্ডের সুকান্ত কলোনিতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ জলের কোন উৎস না থাকায় জনগণ দীর্ঘদিন যাবত স্থানীয়  পঞ্চায়েতে এমনকি নেতাদের কাছে ব্লক স্তর  পর্যন্ত গিয়ে দাবি জানিয়েও ইতিবাচক  সাড়া পাননি৷ এর কোন সুরাহা হয়নি৷ যার ফলে জনগণ একপ্রকার বাধ্য হয়ে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আগরতলা-সাব্রুম মূল সড়কের রাস্তা অবরোধ করে বসে৷ দীর্ঘ এক ঘন্টা অবরোধ করে বসলে দুদিকে শতশত গাড়ি  আটকে যায়৷ পরবর্তী সময়ে ছুটে আসে বিশালগড় থানার বড়বাবু কান্তিলাল বৈদ্য, মহিলা থানার ওসি ষষ্ঠী দাস সহ অন্যান্যরা৷ বিশালগড় থানার পুলিশের কাছে মহিলারা অনুরোধ করে বলতে থাকলে বড়বাবু মহিলাদের সাথে বিশ্রী ভাষায় কথা বলতে থাকেন৷ একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পুলিশ জনগণের উপর হাতাহাতি করে পথ অবরোধ তুলতেই হবে৷ জনগণের দাবি কোন কর্তৃপক্ষ বসে আশ্বাস দিলেই তুলে নেবে৷ কিন্তু বড়বাবু এবং  মহিলা থানার দিদিমণি একটা সময় লাঠি চার্জের পদক্ষেপ নেয়৷ জনগণ বাধ্য হয়ে স্থানীয় পঞ্চায়েত গিয়ে অবরোধ তুলে নিয়ে পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ ডিডব্লিউএস, এসডিও পান্না লাল সাহা আসলে পঞ্চায়েত তাকে আটক করে রাখে৷ এদিকে স্থানীয় কিছু শাসকদলের নেতারা বসে মহিলাদের সাথেও  খারাপ আচরণ করতে থাকে৷ দীর্ঘ আলোচনার পর এসডিও আশ্বাস দেয় অল্প কিছুদিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top