News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির সামনে থেকে তুলে নিয়ে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত পলাতক
Image

বাড়ির সামনে থেকে তুলে নিয়ে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত পলাতক

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ এয়ারপোর্ট থানাধীন গণেশ চৌধুরী পাড়ায় নাবালিকা গণধর্ষণের ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷ পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও কাউকেই গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় নির্যাতিতা পরিবারের সদস্য সহ এলাকাবাসী প্রচন্ড ক্ষুব্ধ৷  জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে থেকেই কতিপয় দুষৃকতী জনৈক নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে৷ ঐ নাবালিকা বাড়িতে ফিরে এসে বাবা-মাকে সমস্ত ঘটনা জানায়৷ এই ঘটনায় এয়ারপোর্ট থানায় ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু অভিযুক্তদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ স্বাভাবিকভাবেই নাবালিকার পরিবারের সদস্য সহ এলাকার জনগণ পুলিশের ভূমিকায় প্রচন্ড ক্ষুব্ধ৷ শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ক্ষোভ মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top