News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া সীমান্তে উদ্ধার বাংলাদেশী যুবকের লাশ
Image

সোনামুড়া সীমান্তে উদ্ধার বাংলাদেশী যুবকের লাশ

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ কাঁটাতারের বেড়ার ওপারে সীমান্ত পিলার সংলগ্ণ ভারত ভূখন্ডে উদ্ধার হল এক বাংলাদেশী যুবকের দেহ৷ ২০ বছর বয়সী মৃত যুবকের নাম খুরশেদ আলম৷ বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার পাহাড়পুর গ্রামে৷ বিকেলে সোনামুড়ার বাতাদোলা ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার ছয়টি দেহ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ৷ বিএসএফ মারফত পুলিশের কাছে খবর আসে বাতাদোলা সীমান্তের ২০৭১-পিলারের ১৫৫ সাব পিলার সংলগ্ণ ভারত ভূখন্ডে একটি দেহ পড়ে রয়েছে৷ সোনামুড়ার এসডিপিও অশোক কুমার সিনহার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ৷ সনাক্ত করা হয় দেহটি৷ পুলিশ জানতে পারে দেহটি বাংলাদেশের কুমিল্লা জেলার পাহাড়পুর গ্রামের খুরশেদ আলমের৷ খবর পেয়ে বাংলাদেশের বুড়িচাং থানার পুলিশ ও বিজিবি ছুটে আসেন সীমান্ত এলাকাটিতে৷ যেহেতু দেহটি ভারতভূখন্ডে পড়েছিল সেহেতু বিএসএফ মারফত সোনামুড়া থানার পুলিশ দেহটি ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে আসে৷ উদ্ধার হওয়া দেহটির মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ণ রয়েছে৷ দেহটি কম করে তিন দিনের পুরনো বলে জানিয়েছেন এসডিপিও৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশও৷
সীমান্ত সূত্রে খবর চারদিন যাবত বাড়ি থেকে নিখোঁজ ছিল এই বাংলাদেশী যুবক৷ পাচার সংক্রান্ত ঘটনায় খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top