News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তাল ভূস্বর্গে বন্ধ ইন্টারনেট, জারি কার্ফুু
Image

উত্তাল ভূস্বর্গে বন্ধ ইন্টারনেট, জারি কার্ফুু

শ্রীনগর, ১৪ এপ্রিল (হি.স.): ভূস্বর্গের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে| সেনা জওয়ানরা এক ছাত্রীর শ্লীলতাহানি করেছিল, এই অভিযোগ ওঠার পর থেকেই বিক্ষোভের আগুনে উত্তপ্ত হচ্ছিল কাশ্মীরের হান্দোওয়ারা এলাকা| পরিস্থিতি সামলাতে নিরাপত্তারক্ষীরা গুলি ও কাঁদানে গ্যাসের গোলা ছুড়লে মৃতু্য হয় এক যুবকের| আহত হন আরও দু’জন| মঙ্গলবারও বিক্ষোভ মিছিলে সেনা গুলি চালালে এক মহিলা-সহ তিন জনের মৃতু্য হয়েছিল| যে ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে সেনা জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দেন সেনাকর্মীরা নয়, তাঁর শ্লীলতাহানি করেছিল স্থানীয় দুই যুবক| সেনার তরফে ছাত্রীটির সেই ভিডিও বিবৃতি প্রকাশও করা হয়| কিন্তু এত কিছু করেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে|
পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় নতুন করে কার্ফু জারি করা হয়েছে| রাজ্যের তিন জেলায় বন্ধ রাখা হয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা| বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়েছে| বুধবারই কাশ্মীরের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জরুরি তদন্তের দাবিতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে দেখা করেন| মঙ্গলবার মিছিলে গুলি চালানোর ঘটনায় এক অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top