News Flash

  • Home
  • Uncategorized
  • ফায়ারম্যান নিয়োগে স্থগিতাদেশের সিদ্ধান্ত দপ্তরের মন্ত্রী ও সচিব জানেন না
Image

ফায়ারম্যান নিয়োগে স্থগিতাদেশের সিদ্ধান্ত দপ্তরের মন্ত্রী ও সচিব জানেন না

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার ফায়ারম্যান নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এবং প্রধান সচিব টি কে চাকমা জানেনই না বলে মন্তব্য করেছেন৷ মন্ত্রী এবং সচিবকে কার্যত ঘুমে রেখে ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার নেওয়া সিদ্ধান্ত ঘিরে রাজ্য প্রশাসনে রীতিমত ঝড় বয়ে গেছে৷ গতকাল নিয়োগের স্থগিতাদেশ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে অবগত নন বলে জানান৷ পক্ষান্তরে দপ্তরের প্রধান সচিবও এরকম কোন সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেন৷ বুধবার বহু চেষ্টা করেও প্রধান সচিব শ্রী চাকমার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তবে মন্ত্রী শ্রী জমাতিয়া জানিয়েছেন অফিস খুললে পর তিনি এবিষয়ে বলতে পারবেন৷
৩৮৮টি ফায়ারম্যান পদের অফার আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ শাসক দলের নেতাদের যারা টাকার বিনিময়ে চাকুরী পাইয়ে দিয়েছেন তাদের দৌঁড়ঝাপ শুরু হয়ে গিয়েছে৷ অভিযোগ ছিল ফায়ারম্যান সিকেলশন বোর্ড ইন্টারভিউর মাধ্যমে যাদের নির্বাচিত করেছে তাদের অধিকাংশের ভাগ্যে চাকুরী জোটেনি৷ চাকুরীর অফার যারা পেয়েছেন তাদের একাংশ ইন্টারভিউও দেয়নি৷ পার্টি অফিসের তালিকা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সিলেকশন বোর্ডের তালিকা পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তা ফায়ারম্যান পদে চাকুরীগুলি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অফারপ্রাপকদের জয়েনিং গ্রহণ না করার নির্দেশ জারি করেছেন৷
ফায়ারম্যান পদে অফার ছাড়ার পর থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছে৷ সিলেকশন বোর্ড কর্তৃক নির্বাচিত তালিকায় নাম না থাকা অনেক প্রার্থীর নামে অফার গিয়েছে৷ অভিযোগ অনেক ভাগ্যবান যারা অফার পেয়েছেন তাদের অনেকেই ইন্টারভিউ দেয়নি, লিখিত পরীক্ষায় বসেনি৷ বঞ্চিত প্রার্থীরা এই সমস্ত বিষয়গুলি জানতে পেরে সরব হন৷ অভিযোগ তোলা হয় টাকার বিনিময়ে অফার বিক্রি করা হয়েছে৷ এই অভিযোগ উঠার পরই ফায়ার সার্ভিস দপ্তরে রীতিমতো ঝড় উঠে৷ মন্ত্রী ও সচিবের সাথে যোগাযোগ করা হলে জানান, নিয়োগ প্রক্রিয়া স্থগিত সংক্রান্ত কোন তথ্য তাঁদের জানা নেই৷
এদিকে, ফায়ারম্যান পদে নিয়োগ করার ক্ষেত্রে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের অগ্রাধিকার দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে৷ সিভিল ডিফেন্সের বেশ কয়েকজন ভলান্টিয়ার সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারী আবাসনে গিয়ে ডেপুটেশন দেন৷ তারা মুখ্যমন্ত্রীকে একটি স্মারক দিয়েছেন৷ সিভিল ডিফেস্পের ভলান্টিয়াররা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে জানান যে, এই ফায়ারম্যান পদে চাকুরীতে ব্যাপক অনিয়ম হয়েছে৷ এরপরই ফায়ারম্যান নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top