News Flash

Image

ফের আত্মসমর্পণ নাটক

sarrounderআবার আত্মসমর্পণ৷ ১২ জন এনএলএফটি বৈরী অস্ত্রশস্ত্র ও বউ বাচ্চা সহ আত্মসমর্পণ করিয়াছেন৷ ত্রিপুরা উগ্রপন্থী মুক্ত রাজ্য হিসাবে স্বীকৃতি পাইবার পর আবার এই আত্মসমর্পণের ঘটনাকে কী বলা যাইবে? ত্রিপুরায় এই রকম নাটক তো অনেক হইয়াছে৷ আর কত নাটক চলিবে, এই প্রশ্ণ উঠিতেই পারে৷ রবিবার ১২জন জঙ্গী আত্মসমর্পণ করে৷ সোমবার রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক সম্মেলনে এই আত্মসমর্পণকারীদের্ হাজির করিয়াছেন৷ পুলিশ যে বিরাট এক কর্ম সম্পাদন করিয়াছেন সেই কৃতিত্বের কথাই তো প্রচার করা হইল৷ আত্মসমর্পণকারীর যেসব তথ্য প্রদান করিয়াছেন তাহা যদি সত্যি হয় দেখা যাইবে বাংলাদেশ সরকার ভারতের জঙ্গীদের সব ঘাঁটি ভাঙ্গিয়া দিতে পারে নাই৷ আত্মসমর্পণকারীরাই জানাইয়াছেন, সেদেশে আরও পঁচিশটি জঙ্গী ঘাঁটি বিদ্যমান৷ বহু জঙ্গী দীর্ঘ দিন বাংলাদেশে থাকিয়া সে দেশের নাগরিকত্বই নিয়া ফেলিয়াছেন৷ সোজা কথায়, মৃত সৈনিকদের আবার বীরের মর্যাদা দেওয়া৷ এরাজ্যে দীর্ঘ দিন বহু আত্মসমর্পণ নাটক মঞ্চস্থ হইয়াছে৷ রাজ্য সরকারের কোটি কোটি টাকা ঢালা হইয়াছে এই স্বভাবিক জীবনে ফিরিয়া আসা জঙ্গীদের পিছনে৷ আত্মসমর্পণের নাটক তো অনেক আগেই বন্ধ করিবার দাবী উঠিয়াছিল৷ কিন্তু না, এই নাটক মঞ্চস্থ হওয়ার অর্থই হইল উগ্রপন্থাকে পরোক্ষে বীরত্বের মর্যাদা দেওয়া৷ এইসব উগ্রপন্থীরা কোনও সময়ই স্বাধীন ত্রিপুরার জন্য, উপজাতিদের মুক্তির জন্য অস্ত্র হাতে তুলিয়া নিয়াছে ভাবিলে ভুল হইবে৷ স্রেফ নিজেদের অর্থ উপার্জনের ধান্দায় তাহারা এই লাইনে ছুটিয়াছে৷ এক সময় বহু মানুষের টাকা নিয়াছে৷ প্রাণ নিয়াছে৷ লক্ষ লক্ষ টাকার মুক্তিপণ নিয়াছে৷ তাহারা বাংলাদেশে রাজার হালে দিন কাটাইয়াছেন৷ একথা সত্যি যে, শেখ হাসিনা ভারতের জঙ্গীদের বিষ দাঁত ভাঙ্গিয়া দিয়াছেন৷ বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কাজ করিতে না দেওয়ার ফরমান সত্বেও বৈরীরা এখনও কিভাবে বহাল তবিয়তে থাকিতে পারেন, সেই প্রশ্ণ উঠিতেই পারে৷
আত্মসমর্পণকারী জঙ্গীরা জানাইয়াছেন যে, তাঁহারা খুব আর্থিক সংকটের মধ্যে আছেন৷ তীব্র যন্ত্রণায় তাহারা বুঝিতেছেন যে এই পথ ভ্রান্ত পথ৷ জনৈক আত্মসমর্পণকারী জঙ্গী জানাইয়াছেন, তিনি ১৯৯৫ সাল হইতে এই জঙ্গী জীবনে রহিয়াছেন৷ এই চরম অর্থ কষ্ট না থাকিলে তিনি আত্মসমর্পণ করিতেন কি সন্দেহ৷ প্রশ্ণ উঠিয়াছে, ১২ জন জঙ্গী বউ বাচ্চা সহ বাংলাদেশে সংসার পাতিয়াছিলেন৷ যাহারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেন তাহাদের কাছে তো সংসার তুচ্ছ৷ সেই সংগ্রামীদের আত্মসমর্পণের নাটক করাইয়া বীরের মর্যাদা দেওয়ার মধ্যে কী লক্ষ্য কাজ করিতেছে বুঝা মুশকিল৷ যাহারা বন্দুক হাতে বিপথগামী হইয়াছিল তাহারা স্বাভাবিক জীবনে ফিরিয়া আসিতেছে, তাহা তো খুব ভাল কথা৷ এতদিন পর বন্দুকধারীরা বুঝিতে পারিলেন যে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে যাইতে হইবে৷ বিপথগামী যুবকদের স্বাভাবিক জীবনে ফিরাইয়া আনা রাজ্য সরকারের নীতি৷ এই নীতি নিঃসন্দেহে ভাল৷ কিন্তু বিপথগামী এমন বীরের সম্মানের কোনও যুক্তি নাই৷ অন্যান্য অপরাধীদের মতোই তাহাদের বিরুদ্ধে লুন্ঠন, খুনের মামলা হইবে না কেন? এইসব ঝুট ঝামেলা হইতে মুক্তি পাইবার নিমিত্তই আত্মসমর্পণের এই নাটক করা হইয়াছে৷ অতীতেও এই আত্মসমর্পণ নাটক করা হয়৷ অতীতে এই আত্মসমর্পণ নাটক উপজাতি যুবকদের উগ্রপন্থায় কার্য্যত উৎসাহিত করিয়াছিল৷ বহু মানুষের রক্ত যাহারা পান করিয়াছেন উগ্রপন্থী বলিয়া তাহা মাপ হইয়া যাইবে? উগ্রপন্থীদের আত্মসমর্পণের এই নাটক বন্ধ না হইলে সমস্যা বাড়িবেই৷ যুগ যুগ ধরিয়া এই গুটিকয় বৈরীদের জন্য আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হইবে? সরকারকে কঠোর হইতে হইবে৷ এই আত্মসমর্পণের নাটক বন্ধ করিতে হইলে সরকারের নীতির পরিবর্তন করিতে হইবে৷ মনে রাখিতে হইবে, যতদিন খুনীদের খুনী হিসাবে পরিচয় দেওয়া না যাইবে ততদিন বৈরী সমস্যার চির নির্বাসন হইবে না৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top