News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে খুনের দায়ে গ্রেপ্তার স্বামী, থানায় ডেপুটেশন নারী সমিতির
Image

গৃহবধূকে খুনের দায়ে গ্রেপ্তার স্বামী, থানায় ডেপুটেশন নারী সমিতির

Nari Samitiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজধানীর সুভাষনগরে গৃহবধূ কাজল দেবনাথ হত্যাকান্ডে ধৃত স্বামী কৃষ্ণধন দেবনাথকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠাল আদালত৷ গতকাল তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করে৷ কিন্তু আদালত পুলিশের আবেদন খারিজ ককরে দিয়ে আগামী ১২ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেন৷ ১২ এপ্রিল কৃষ্ণধন দেবনাথকে পুনরায় আদালতে তোলা হবে৷ আদালত সূত্রে এমনটাই জানা গেছে৷ মঙ্গলবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করা হয়৷ বিচারক তাকে জেল হেপাজতে পাঠিয়েছেন৷ অন্যদিকে এই ঘটনায় সুভাষনগরে এখনো চাঞ্চল্য বিরাজ করছে৷
রাজধানীর সুভাষনগরে গৃহবধূ কাজল দেবনাথ খুনের ঘটনায় গ্রেপ্তার স্বামী কৃষ্ণধন দেবনাথের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার পূর্ব মহিলা থানায় ডেপুটেশান দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি বিভাগীয় কমিটি৷ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীকে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশান প্রদান করা হয়৷
সোমবার রাজধানীর সুভাষনগরে রহস্যজনকভাবে খুন হন গৃহবধূ কাজল দেবনাথ৷ নিজ বাড়ির রান্না ঘরেই তার মৃতদেহ উদ্ধার করে পূর্ব থানার পুলিশ৷ মৃতদেহে আঘাতের চিহ্ণ পাওয়া যাওয়ায় পুলিশ প্রাথমিক তদন্তে নেমে স্বামীকে গ্রেপ্তার করে৷ মঙ্গলবার তাকে আদালতে তোলে পুলিশ৷
এদিকে কৃষ্ণধন দেবনাথকে কঠোর শাস্তি এবং ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশান দেয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি মহকুমা কমিটি৷ মহিলা থানার ওসি মমতাজ হাসিনার কাছে স্মারকলিপিও তুলে দেওয়া হয়৷ নারী নেত্রী সবিতা ঘোষ জানান দোষীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top