News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প জাতীয় সড়কের বিজ্ঞপ্তিতে কেন্দ্রের গলদ রয়েছে ঃ রাজ্যপাল
Image

বিকল্প জাতীয় সড়কের বিজ্ঞপ্তিতে কেন্দ্রের গলদ রয়েছে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজ্যপাল তথাগত রায় আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা সরজমিনে পরিদর্শন করতে রবিবার ঝটিকা সফরে অসমের লোহারপোয়াপর্যন্ত যান৷ তিনি দ্বিতীয় জাতীয় সড়ক অর্থাৎ এনইসি সড়কটিও পরিদর্শন করেন৷
3423দীর্ঘদিন ধরেই আসাম-আগরতলা জাতীয় সড়কের অবস্থা খুবই করুন৷  যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ দুর্ঘটনাও ঘটে চলেছে৷ জাতীয় সড়কে চলাচল করা রীতিমত  ঝঁুকিপূর্ণ বিষয় হয়ে উঠেছে৷ বিভিন্ন সংগঠন জাতীয় সড়কের হাল ফেরানোর জন্য আন্দোলনও সংগঠিত করেছে৷ ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় কেন্দ্রীয় ভূতল পরিবহনমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ  আলোচনা করে জাতীয় সড়কের হাল ফেরানোর উদ্যোগ গ্রহণ করেছেন৷  বর্তমানে জাতীয় সড়কের অবস্থা সরজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল তথাগত রায় রবিবার ঝটিকা সফরে অসমের লোহারপোয়া যান৷ তিনি ধর্মনগর থেকে সোজা বিকল্প জাতীয় সড়ক অর্থাৎ এনইসি রোড ঝেরঝেরি, কাঁঠালতলী, কুকিতল হয়ে লোহারপোয়া যান৷ সেখান থেকে তিনি রাজ্যে ফিরে আসেন৷ জাতীয় সড়কের জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দ্বিতীয় জাতীয় সড়কটির  অবস্থা আরো বেহাল৷ বর্তমানে বিকল্প জাতীয় সড়ক দিয়ে চলাচল ঝঁুকিপূর্ণ কাজ৷ প্রধান জাতীয় সড়কটিও দীর্ঘদিন ধরে মরণাপন্ন অবস্থায় পড়ে আছে৷ তাতে অসম সরকারের কোন হেলদোল নেই৷ ত্রিপুরা থেকে একাধিকবার আন্দোলন করেও তেমন কোন কাজ হয়নি৷ তিনি বলেন, এই রাস্তাটি ত্রিপুরার লাইফ লাইন৷ কিন্তু এই রাস্তার ওপর ত্রিপুরার কোন হাত নেই৷ রাস্তাটি অসম রাজ্যে পড়েছে৷ রাস্তার অবস্থা মাসখানেক এতো খারাপ হয়েছিল তাতে ত্রিপুরায় যানবাহন চলাচল কঠিন হয়ে উঠেছিল৷ রাজ্যপাল কেন্দ্রীয় ভূতল পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে কথা বলে অনুরোধ করেছিলেন বিষয়টিতে নজর দেবার জন্য৷ কিছুটা নজর দেওয়া হয়েছে৷
রাজ্যপাল আরো বলে অন্য যে বিকল্প জাতীয় সড়ক কুকিতল কাঁঠালতলী হয়ে ধর্মনগর গেছে সে রাস্তার অবস্থা খুবই খারাপ৷ বিষয়টিও রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনবেন৷ কেন্দ্রীয় মন্ত্রক দ্বিতীয় জাতীয় সড়ক হিসেবে যে নোটিফিকেশন  জারি করেছে তাতে কিছুটা গলদ রয়েছে৷ সেটাও কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনতে হবে৷ সে কারণেই রাজ্যপাল জাতীয় সড়ক পরিদর্শন করেছেন৷ রাজ্যপালের সফরসঙ্গী ছিলেন রাজ্যের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য আধিকারিকরা৷  জাতীয় সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top