News Flash

  • Home
  • Uncategorized
  • চরম জলে সঙ্কটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহারাষ্ট্রে লাতুরে ১৪৪ ধারা জারি
Image

চরম জলে সঙ্কটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহারাষ্ট্রে লাতুরে ১৪৪ ধারা জারি

water tape-5লাতুর, ২১ মার্চ, (হি.স.) : জলের জন্য হাহাকার চলছে মহারাষ্ট্রে। এরমধ্যে এ সঙ্কট চরম আকারে দেখা দিয়েছে রাজ্যের লাতুর জেলায়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরই মধ্যে সেখানে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য সরকার।আগামী ৩১ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে । এ নিষেধাজ্ঞা চলাকালে লাতুরে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ জড়ো কিংবা চলাচল করতে পারবেন না। জল সঙ্কটের কারণে বিক্ষোভ এড়াতে ভারতে এটাই প্রথম ১৪৪ ধারা জারি।
২০০৪ সালে লাতুরের ধনেগাঁও জলসেচ প্রকল্প স্থাপন করা হয়। কিন্তু গত ৪ মাস ধরে প্রকল্পের জল শুকিয়ে গেছে। এরপর থেকেই পানি সঙ্কট চরম আকারে পৌঁছায়। গত কয়েকদিন ধরে সপ্তাহে একদিন করে জল সরবরাহ করছে রাজ্য সরকার। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রশাসনের লোকজনের কাড়াকাড়ির ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে রাজ্যের বিরোধীদলই এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করছে ক্ষমতাসীনরা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top