News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের জমিতে সুকল নির্মাণে নিষেধাজ্ঞা হাইকোর্টের
Image

পঞ্চায়েতের জমিতে সুকল নির্মাণে নিষেধাজ্ঞা হাইকোর্টের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন দক্ষিণ ফুলবাড়ি হাইসুকলের জায়গায় পঞ্চায়েত অফিসের ঘর নির্মাণকে কেন্দ্র করে বিবাদ তুঙ্গে উঠেছে৷ এবিষয়ে ইজ্জত আলি নামে স্থানীয় এক ব্যক্তি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করেছিলেন৷ মঙ্গলবার মামলাটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠে৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত অফিসের ঘর তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ আগামী ২৪ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে৷ এদিকে শিক্ষা দপ্তর ও রাজস্ব দপ্তরকে আগামী ২৪ মে’র মধ্যে এসংক্রান্ত বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে৷ উল্লেখ্য, ১৯৬৫ সালে কদমতলা ব্লকের অধীন দক্ষিণ ফুলবাড়ি প্রাথমিক সুকলটি গড়ে উঠেছিল৷ ২০০৪ সালে এটি উচচ বুনিয়াদী বিদ্যালয়ে উন্নীত হয়৷ ২০১১ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়৷ দক্ষিণ ফুলবাড়ি পঞ্চায়েতের নিজস্ব কোন ঘর থাকায় দক্ষিণ ফুলবাড়ি হাইসুকলের একটি ঘরেই পঞ্চায়েতের কাজকর্ম চালানো হত৷ সে সুযোগকে কাজে লাগিয়েই সুকলের জায়গা জবর দখল করে পঞ্চায়েত অফিস তৈরির উদ্যোগ নিয়েছিল দক্ষিণ ফুলবাড়ি পঞ্চায়েত৷ তাতে তীব্র আপত্তি উঠে৷ আপত্তি অগ্রাহ্য করেই পঞ্চায়েত অফিসের ঘর তৈরির চেষ্টা চলে৷ এনিয়ে বিবাদ চরম আকার ধারণ করে৷ স্থানীয় ইজ্জত আলি এবিষয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন৷ হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে পঞ্চায়েত অফিসের ঘর তৈরির উপর আপাতত নিষেধাজ্ঞা  জারি করা হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top