News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যাগরিষ্ঠতা না থাকা স্বত্ত্বেও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা হচ্ছে, কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Image

সংখ্যাগরিষ্ঠতা না থাকা স্বত্ত্বেও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা হচ্ছে, কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

narendra modiনয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য কংগ্রেস ও বামেদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই প্রসঙ্গে তিনি টেনে আনলেন রাজীব গান্ধী, জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর মন্তব্য| বললেন, এই প্রবীণদের সংসদ চালানোর পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত| বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদী বক্তব্যে কংগ্রেসকে খেঁাচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, `রাজীব বলেছিলেন, সরকার-বিরোধী মতপার্থক্য থাকতেই পারে| কিন্তু সংসদে এর প্রভাব পড়া উচিত নয়|’ এই প্রসঙ্গে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর বক্তব্যও উল্লেখ করেন মোদী| সংসদে যা হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত বলেও মতপ্রকাশ করেছেন| প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ না চলায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের মানুষের| সংসদের দুই কক্ষেই গুরুত্বপূর্ণ বিল পাসের ব্যাপারে বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন তিনি|নাম না করেই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী| তিনি বলেছেন, `কারও কারও খাটো বুদ্ধি| তাই দেরীতে বুঝতে পারেন| সেজন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন|’ প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী নেতাদের হীনমন্যতার কারণে সংসদের কাজকর্ম চলতে দেওয়া হচ্ছে না| তঁার কথায়, সংখ্যাগরিষ্ঠতা না থাকা স্বত্ত্বেও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে|এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, `খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস শাসিত কেরালা, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও মণিপুরে রূপায়ন করা হয়নি|’ প্রধানমন্ত্রীর কথায়, গত ১৪ বছর ধরে সমালোচনায় তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন| তিনি আরও বলেছেন, কংগ্রেসই দেশে দারিদ্রের বীজ বপন করে গিয়েছে| যদি কংগ্রেস সাহায্য করত তাহলে গরিবদের এখনও সমস্যায় জর্জরিত থাকতে হত না| লোকসভায় একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে| এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১২-র ক্যাগ রিপোর্টে এ বিষয়ে অনেক কিছু বলা হয়েছে| উল্লেখ্য, ওই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ| প্রধানমন্ত্রী বলেছেন, এই সরকারেরও উন্নতির প্রয়োজন রয়েছে| এজন্য বিরোধীদের কাছে একযোগে কাজ করার আর্জি জানিয়েছেন| মোদী আরও জানিয়েছে, ফসল বীমা যোজনা দেশের সর্বত্র কার্যকর হবে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top