News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলছাত্রীকে তুলে নিয়ে অজ্ঞান করে গণধর্ষণ, গ্রেপ্তার এক যুবক
Image

সুকলছাত্রীকে তুলে নিয়ে অজ্ঞান করে গণধর্ষণ, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারী৷৷ নাবালিকা সুকল ছাত্রীকে  তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কৈলাসহর থানার অধীন লক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার৷ এই ঘটনার সাথে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শনিবার তাকে আদালতে তোলা হবে বিচারক চৌদ্দদিনের জেল হাজাতে পাঠিয়ে দিয়েছেন৷ অপর এক অভিযুক্ত ফেরার বলে জানা গিয়েছে৷
rapelogoসংবাদে প্রকাশ, ঊনকোটি জেলার কৈলাসহর থানার অধীন লক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার সকালে সুকলে যাবার পথে ন্যানো গাড়িতে তুলে এক নাবালিকা সুকল ছাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুই দুসৃকতি৷ তারা হল কামরান হোসেন এবং আহাদ আলি৷ সুকলের যাবার পথে ১৬ বছরের ঐ ছাত্রীকে অপহরণ করে বৃহস্পতিবার সকালে৷ মেয়েটি তখন সুকলে যাচ্ছিল৷ তখনই মেয়েটিকে সুকলে পৌঁছে দেবে বলে তারা গাড়িতে তুলে৷ এরপরই মেয়েটির মুখে স্প্রে ছড়িয়ে দেয়৷ মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে৷ যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় গাড়িটি থেকে আছে কুমারঘাটের আহমেদপুর এলাকায়৷ প্রায় অর্ধনগ্ণ অবস্থায় মেয়েটি উঠার চেষ্টা করলেও ঐ দুই যুবক তাকে গণধর্ষণ করে৷ মেয়েটি জানায় যে যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল তখন তার উপর কি অত্যাচার হয়েছিল তা সে জানতে পারেনি৷ তবে কামরান হোসেন এবং আহাদ আলি তাকে ধর্ষণ করেছে৷ জানা গিয়েছে মেয়েটি যখন চিৎকার করে তখনই প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্ষা করে এবং পুলিশকে খবর দেয় পুলিশ কামরান হোসেনকে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনায় কৈলাসহর মহিলা থানায় একটি মামলা নেয়া হয়েছে৷ মামলার নম্বর ৫/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধি ৩৬৩, ৩৫৪ (বি), ৩৭৬ (ডি) ধারা সহ পক্সো অ্যাক্টের ৪ ধারয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ স্থানীয় জনগণ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top