News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভিলেজে চলছে বামেদের বিজয়োল্লাস

ভিলেজ ভিলেজে চলছে বামেদের বিজয়োল্লাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল জয়ে উত্তাল হয়ে উঠেছে উপজাতি জনপদ৷ 1 (1)কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব ঘিলাতলী ও উত্তর ঘিলাতলী গাঁওসভার রবিবার সকাল থেকেই লাল আবিরে রাঙিয়ে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বণিতারা৷ ভিলেজ কমিটি নির্বাচনে সিপিএম বিপুল ভোটে জয়ী হয়েছে৷ পূর্ব ঘিলাতলী ও উত্তর ঘিলাতলী ভিলেজ কমিটির সবকটি আসনই সিপিএমের দখলে গেছে৷ ওই দুটি ভিলেজ এলাকার লোকজন রবিবার  সকাল থেকে উল্লাসে মেতে উঠেন৷  লাল আবির রাঙিয়ে ব্যান্ডের তালে তালে জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলে সামিল হন দলীয় কর্মী সমর্থকরা৷ বিজয় মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন দলীয় নেতা অরুণ দেববর্মা, প্রণব চক্রবর্তী, বিধায়ক মণীন্দ্র চন্দ্রদাস,  শংকর দেবনাথ প্রমুখ৷ শান্তি ও সম্প্রীতির সপক্ষেই মানুষ জয়ী করেছেন বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যের সর্বত্রই ভিলেজ কমিটি নির্বাচনে বামেদের বিপুল জয়ে বিজয় সমাবেশ ও বিজয় মিছিল সংগঠিত হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top