News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের বিপুল জয়,নির্বাচকমন্ডলীকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন
Image

ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের বিপুল জয়,নির্বাচকমন্ডলীকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ অতি সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার অন্তর্ভুক্ত ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির নির্বাচনে বামফ্রন্টকে বিপুলভাবে জয়যুক্ত করার জন্য CM MANIKনির্বাচকমন্ডলীকে আন্তরিক সশ্রস্ত্র অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই রায়দানের মাধ্যমে নির্বাচকমন্ডলী বমফ্রন্ট সরকার ও বামফ্রন্ট পরিচালিত ত্রিপুরা উপজাতি এলাকা স্বা-শাসিত জেলা পরিষদের প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস পুনরায় ব্যক্ত করেছেন৷ বিভিন্ন অ-বাম রাজনৈতিক দলের অঘোষিত সুবিধাবাদী আঁতাত ধরে ফেলেছেন৷ তাদের পযুর্দস্ত করেছেন৷ মুখের মত জবাব দিয়েছেন৷ ত্রিপুরাকে ভাগ করে আলাদা আরও একটি রাজ্য গঠনের শ্লোগান তুলে যারা জনমনে বিভ্রান্তি ছড়াতে গত কয়েক বছর যাবৎ তৎপরতা দেখাচ্ছে তাদেরকে আবারও এই নির্বাচনী রায়দানেরহ মাধ্যমে নির্বাচ-কমন্ডলী প্রত্যাখ্যান করেছেন৷ সব মিলিয়ে এই ফলাফলের মধ্য দিয়ে এটাই পরিষ্কার, মানুষ শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, উন্নয়ন ও রাজ্যের অখন্ডতার পক্ষে৷
এই ফলাফলের প্রেক্ষিতে বামফ্রন্ট সরকার ও বামফ্রন্ট পরিচালিত ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের দায়িত্ব আরোও বাড়ল৷ রাজ্যেরহ এবং বিশেষ করে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার সার্বিক দ্রুত উন্নয়নে বামফ্রন্ট সরকার  ও জেলা পরিষদকে একসাথে মিলে নতুন উদ্যমে কাজ করতে হবে৷ নানাভাবে যারা বিভ্রান্ত তাঁদের বোঝাতে এবং সঠিক পথে আনার জন্য উদ্যোগ অব্যাহত রাখতে হবে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার নানা প্ররোচনা সত্ত্বেও,  ধীর স্থির থেকে সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করার জন্য রাজ্য নির্বা চন কমিশন ও তাদের সাথে যুক্ত সকলকে এবং আরক্ষা দফতরের কর্তৃপক্ষ ও সকল অংশের কর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top