News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমা ও দ্বিতীয়াকে রেখে বিয়ে করায় গ্রেপ্তার প্রতারক
Image

প্রথমা ও দ্বিতীয়াকে রেখে বিয়ে করায় গ্রেপ্তার প্রতারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ প্রথমাকে রেখে দ্বিতীয়কে, দ্বিতীয়কে রেখে তৃতীয়কে পরপর বিয়ে করে, প্রতারণার দায়ে গ্রেপ্তার হল এক যুবক৷ ঘটনা কমলপুর মহকুমা বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের সামনে৷ ঘটনার বিবরণে জানা যায় মহকুমা কুচাইনালা পঞ্চায়েতের হরেন্দ্র মালাকারে ছেলে বিজয় মালাকার পেশায় একজন জীপ 58-2048চালক৷ বিজয় বছর দুয়েক আগে সানাইয়া রিয়াং বস্তির মনসিরুং রিয়াং নাসে এক উপজাতি রমলিকে বিয়ে করে৷ তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷ প্রথমাকে না জানিয়ে বিজয় কুলাই পলিছুড়া গ্রামে কৃষ্ণধন বিশ্বাসের মেয়ে মন্দিরা বিশ্বাসকে বিয়ে করে বছর তিনেক আগে তাদের ও একটি কন্যা সন্তান রয়েছে৷ প্রথমা স্ত্রী মনসুর অভিযোগ কারনে বিজয়ের দ্বিতীয় বিয়ের কথা সে জানতে পারয়া তাকে তরা বাপের বাড়ীতে পাটিয়ে দেয়৷ এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া ও হয়৷ বিজয় দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করে৷ রবিবার সকালে ঘটনার নাকটীয় মোড় নেয় কমলপুর হাসপাতালে৷ ঐদিন বিজয় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতলে ভর্তি করে৷ প্রথমা স্ত্রী মুনসুর রউও বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আসে তার অসুস্থ কাকাকে দেখার জন্য৷ হাসপাতালের মধ্যে দুইবোনের মুখোমুখি হয়৷ বিজয়কে চেঁপে ধরে মনসুর সে জানতে চায়  ঐ মহিলা কে? দ্বিতীয় স্ত্রী মন্দিরা জানায় বিজয় তার স্বামী এনিয়ে হাসপাতালের সামনে দুই স্ত্রী সমেত বিজয় ঝগড়ায় বেঁধে যায়৷ হাসপাতাল সংলগ্ণ এলাকার লোকজন ছুটে এসে বিজয়কে পাকড়াও করে পুলিশে খবর দেয়৷ মুহূর্তের মধ্যে খবর আসে বিজয়ের আরেকজন স্ত্রী রয়েছে৷ উত্তেজিত লোকজন বিজয়কে চেপে ধরে৷ বিজয় তিন স্ত্রীর কথা অস্বীকার করে৷  শুধু মন্দিরার কথা স্বীকার করে৷ প্রথমা স্ত্রী মনসুর বিয়ের প্রমাণ পত্র  পুলিশে দেখায় ফলে বিজয় প্রতারক হিসেবে প্রমাণিত হয়৷ কমলপুর থানার এসআই স্বপন বর্মণ বিজয় প্রতারককে থানায় নিয়ে যায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top