News Flash

Image

পাহাড় বামেদেরই

পৃথক রাজ্যের দাবী কার্য্যত প্রত্যাখ্যাত করিয়াছে এডিসি ভিলেজের ভোটাররা৷ গণতন্ত্রে সংখ্যাধিক্যের মতামতকেই গুরুত্ব দেওয়া হইয়া থাকে৷ সেই অর্থে পৃথক রাজ্যের দাবীকে এডিসি ভিলেজের ভোটাররা নাকচই করিয়া দিয়াছেন৷ তবে, ৫৮৭টি ভিলেজের মধ্যে ২৫টি ভিলেজে জয়ী হইয়া দ্বিতীয় আসনের মর্যাদায় ভূষিত হইতে পারিয়াছে আই পি এফ left front copyটি৷ কিন্তু, পৃথক রাজ্যের দাবী যে পাহাড়ের সিংহভাগ মানুষ সমর্থন করে নাই তাহা প্রতিষ্ঠিত করিয়া দিল এই নির্বাচন৷ ২০টি ভিলেজে জয়ের মুকুট পরিয়া তৃতীয় স্থানে দাঁড়াইয়া গিয়াছে অপর উপজাতি ভিত্তিক দল আইএনপিটি৷ এডিসি ভোটে দুই উপজাতি ভিত্তিক দলের এই শোচনীয় হাল হইতে তাহারা যদি শিক্ষা নিতে না পারেন আগামী দিনে পরিস্থিতি আরও বেহাল হইবারই সম্ভাবনা থাকিয়া যাইতেছে৷ কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির প্রদেশ নেতৃত্বে নতুন অভিষেক, বিস্তর অর্থ ব্যয় ইত্যাদি সত্বেও এই দলের কপালে জুটিয়াছে মাত্র ৪টি ভিলেজ৷ কংগ্রেস কার্য্যত বিজেপির চাইতে উপরের স্থানে দাঁড়াইয়া গিয়াছে৷ পাইয়াছে ৯টি ভিলেজ৷ এবারের ভিলেজ কমিটি নির্বাচনে ৫৮৭টি ভিলেজের মধ্যে ৫২০ টি ভিলেজ দখলে রাখিয়া বামফ্রন্ট বুঝাইয়া দিয়াছে আগামীদিনে  রাজ্যের অন্য কোনও দলের তেমন দাঁত ফুটাইবার সুযোগ নাই৷ বিজেপি ত্রিপুরা প্রদেশের নতুন সভাপতির রাজকীয় চাল চলন যে, সাধারণ মানুষকে কাছে টানিতে পারে না তাহাই প্রমাণ করিয়া দিতেছে৷ সিপিএম কংগ্রেসের জোট নিয়া যে জটিলতা ও রাজনৈতিক নতুন পরিস্থিতি সৃষ্টি হইয়াছে সেখানে ত্রিপুরায় বিজেপির রাজনৈতিক উত্থানের সুযোগ ছিল৷ কিন্তু নতুন নেতৃত্ব, দলের হাইকমান্ডের অবাস্তব দৃষ্টিভঙ্গী সমস্ত আশার গুঁড়ে বালিই ঢালিয়া দিল৷
এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে ব্যাপাক সাফল্য বামেদের প্রতি উপজাতিদের সমর্থনের ঢল প্রমাণ করিয়া দিল অন্য কোনও দলই সেখানে টক্কর দিবার মতো পরিস্থিতিতে নাই৷ একথা অনেক বেশী সত্যি যে, মাটির সঙ্গে যোগ না রাখিলে, সংগঠন শক্তিশালী করিতে না পারিলে ঠান্ডা ঘরে বসিয়া সুখের রাজনীতির ছড়ি যাঁহারা চালাইতেছেন তাহাদেরও এই নির্বাচন মোক্ষম জবাব দিয়াছে৷ এই নির্বাচনের চ্যালেঞ্জ ছিল এক, পৃথক রাজ্যের দাবীর প্রতি কত শতাংশ উপজাতিদের সমর্থন আছে৷ দুই, পাহাড়ে কোন্ দলের কতখানি পায়ের তলার মাটি রহিয়াছে৷ দেশের বর্তমান চালচিত্রে অন্যান্য রাজ্যে বামেরা কিছুটা বেকায়দায় থাকিলেও ত্রিপুরায় যে তাহারা প্রবল বিক্রমেই বিড়াজিত তাহাই এই ভোট ফল প্রমাণ করিয়া দিল৷ প্রমাণ করিয়া দিল ত্রিপুরা বামেদের অপ্রতিরোধ্য ঘাঁটি৷ সারা দেশের সামনে ত্রিপুরা যে নজীর রাখিয়াছে, যেভাবে বাম রাজনীতিতে রক্ত সঞ্চালন করিয়াছে তাহার তুলনা নাই৷ এই প্রশ্ণ আজ উঠিয়া আসিয়াছে যে, কোন্ যাদুমন্ত্র বলে ত্রিপুরায় সিপিএম দিনের পর দিন প্রবল প্রতাপে অগ্রসর হইতেছে৷ না, এখানে কোনও যাদুমন্ত্র নাই৷ ত্রিপুরায় ভোটে অন্যান্য রাজ্যের মত টাকার খেলা নাই৷ এখানে মানুষের মন জয় করিয়া, রাজনৈতিক সমস্ত বিষয়কে বিশ্লেষণের মাধ্যমে চুলচেড়া বিচারে যাহারা উঠিয়া আসিবে তাহাকেই প্রার্থী করা হইবে৷ অন্তত সিপিএম সেই পথেরই অনুসারী৷ রাজ্যের অন্য সব দল তো অনেকখানিই সুখের পায়রার মতো৷ বা বলা যায় পরিযায়ী পাখীর মতো৷ শীত আসিলেই যেমন সুদুর সাইবেরিয়া হইতে পাখী আসিয়া হাজির হয়  ত্রিপুরায় তেমন এই ত্রিপুরার পাখীরাও অন্য রাজ্যে ছুটিয়া যায়৷ এই যে সময়ের বিবর্তন তাহার সঙ্গে হাত মিলাইয়া চলিতে না পাড়িলে অনিবার্য্য বিপদ গ্রাস করিবে, সে বিষয়ে সন্দেহ নাই৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top