News Flash

  • Home
  • Uncategorized
  • যৌতুকের জন্য নির্যাতন, এক গৃহবধূর মৃত্যু, অপরজন হাসপাতালে ভর্তি
Image

যৌতুকের জন্য নির্যাতন, এক গৃহবধূর মৃত্যু, অপরজন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ স্বামীর অত্যাচারে আবারও প্রাণ গেল এক গৃহবধূর৷ নাম পিংকি দত্ত ৷ ১২দিন অগ্ণিদগ্দ অবস্থায় জিবিতে চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে৷ ঘটনাটি ঘটেছিল সোনামুড়ার  কাঁঠালিয়া৷ যদিও পুলিশ ঘটনার পরই অভিযুক্ত স্বামীকে জালেতুলতে সক্ষম হয়েছে৷
আজ থেকে বছর খানেক আগে ভালবেসে সোনামুড়ার  কাঁঠালিয়ার মধু সুধন দত্তকে বিয়ে করেছিল কাঞ্চন নগর শান্তি causedowryপল্লীর পিংকি ত্ত৷ যদিও এটি দ্বিতীয়বার বিয়ে স্বামী মধু সুধনের৷ ভালবেসে বিয়ে হলেও পরিবারে শান্তি জুটেনি পিংকির কপালে৷ স্বামীর মারধর নিত্যদিনের সঙ্গী হয়ে উঠে পিংকির৷ গত ১২দিন আগে প্রচন্ড  মারধরের পর পিংকির শরীরে আগুন  ধরিয়ে দেয় পুলিশ৷ এর তিনদিন আগে পিংকি একটি পুত্র সন্তানের জন্ম দেয়৷ এরমধ্যেই অগ্ণিদগ্দ হয় সে৷
ঘটনার পরই পিংকিকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া মহকুমা হাসপাতালে, সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ জিবি হাসপাতালে আনা হলেও অবস্থার কোন উন্নতি হয়নি৷ টানা ১২দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার ভোরে জীবনযুদ্ধে হার মানেন পিংকি৷
উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরের গোল্ডেনভ্যালী সুকল সংলগ্ণ এলাকায় পনের দায়ে এক গৃৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গুরুতরভাবে জখম কেেরছ৷ মহিলাকে ধর্মনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলা থানার ভূমিকায় ক্ষোভের সঞ্চার হয়েছে৷
রাজ্যে পনের দায়ে নির্যাতন ও হত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের গোল্ডেন ভ্যালী সুকল সংলগ্ণ এলাকায় এক গৃহবধূকে স্বামী ও শশুর বাড়ির লোকজন নির্যাতন চালিয়ে গুরুতর ভাবে জখম করেছে৷ গতকার রাত সাড়ে বারটা নাগাদ গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে যান৷ খবর পাঠানো হয় নির্যাতিতা গৃহবধূর মামার বাড়িতে৷ মামা এসে নির্যাতিতাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে গৃহবধূ ভানুশ্রী সিনহা চিকিৎসাধীন৷ নির্যাতিতা গৃহবধূর মামলা ধর্মনগর হাসপাতালে ভাগ্ণীর শয্যার পাশে বসে বলেন, চার বছর আগে সামাজিক প্রথায় ভানুশ্রীকে বিয়ে দেন গোল্ডেন ভ্যালী সুকল সংলগ্ণ এলাকার কুমারদীপ সিনহার সাথে৷ বিয়ের ৩/৪ মাস পর থেকেই ভানুশ্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়৷ নগদ দুই লক্ষ টাকা, ওয়াশিং মেশিন ও বাইক দেবার জন্য গৃহবধূর উপর চার সৃষ্টি করা হয়৷ চাহিদা মত এসব জিনিষ মিটিয়ে দিতে না পারায় স্বামী, শ্বাশুড়ী ও ননদ মিলে গৃহবধূর উপর নির্যাতন শুরু করে৷
এব্যাপারে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে  মহিলা থানার ওসি স্বর্ণ দেববর্মা মামলা প্রত্যাহবার করার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন বলে অভিযোগ৷ মহিলা থানার ওসি যেখানে নির্যাতিতা মহিলার পাশে দাঁড়ানোর কথা সেক্ষেত্রে মহিলাকে মামলা প্রত্যাহার করে নেবার জন্য চাপ সৃষ্টির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top