News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, আশঙ্কা হত্যাকান্ডের
Image

কৈলাসহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, আশঙ্কা হত্যাকান্ডের

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার সকালে কৈলাসহরে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে এদিন সকাল সাড়ে এগারটা নাগাদ কৈলাসহর থানা থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বকরিছড়া এলাকায় তিন্নাইলাল হালাম (৩৭) এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ খবর দেয়৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  কৈলাসহর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়৷ পুলিশ জানিয়েছে মৃতব্যাক্তির বুকের বাঁ দিকে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাতে আশঙ্কা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ পুলিশ একটি হত্যা সংক্রান্ত মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top