নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার সকালে কৈলাসহরে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে এদিন সকাল সাড়ে এগারটা নাগাদ কৈলাসহর থানা থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বকরিছড়া এলাকায় তিন্নাইলাল হালাম (৩৭) এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ খবর দেয়৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৈলাসহর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়৷ পুলিশ জানিয়েছে মৃতব্যাক্তির বুকের বাঁ দিকে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাতে আশঙ্কা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ পুলিশ একটি হত্যা সংক্রান্ত মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
কৈলাসহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, আশঙ্কা হত্যাকান্ডের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















