News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী মজুত রেশনের চিনি বাজেয়াপ্ত
Image

বেআইনী মজুত রেশনের চিনি বাজেয়াপ্ত

sugarনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারি৷৷ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের অফিসার সহ একটি দল তেলিয়ামুড়া চাকমা ঘাটের একটি বন্ধ দোকান থেকে তিন বস্তা রেশনের চিনি উদ্ধার করে৷ কিন্তু ১৫০ কেজি চিনি উদ্ধার করলেও এর সঙ্গে জড়িতদের খঁুজে বের করা সম্ভব হয়নি৷
ঘটনায় জানা যায়, তেলিয়ামুড়ার মহকুমা শাসকের কাছে খবর আসে কে বা কারা চাকমাঘাটের ব্রিজ সংলগ্ণ এলাকার একটি দোকানে কিছু পরিমাণ রেশনের চিনি বে আইনীভাবে মজুত করে রেখেছে৷ শুক্রবার সকাল ১০টা নাগাদ মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য ডিসিএম প্রণয় দেবনাথ, আশিষ বিশ্বাস, খাদ্য দপ্তরের অফিসার শ্যামল ঘোষ সহ অভিযান চালায় ঐ দোকানে৷ প্রথম অবস্থায় দোকানের মালিক কে খঁুজে না পেলেও দুপুর দেড়টা নাগাদ দোকানের মালিক এসে দোকান খুলে দেয় সেখান থেকেই তিন বস্তা রেশনের চিনি উদ্ধার করে মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে আসে৷ তবে জানা যায়, দোকানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় কে বা কারা অবৈধভাবে দোকানটি চিনি মজুতের জন্য ব্যবহার করছিল জানা যায়নি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top