নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যপাল তথাগত রায় আজ সকালে ক্যাপিটেল কমপ্লেকস্থিত নির্মীয়মাণ রাজভবন পরিদর্শনে যান৷ রাজ্যপালকে সেখানে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বিল্ডিং অসিত ভৌমিক৷ রাজ্যপাল সেখানে উপস্থিত দপ্তরের আধিকারিকদের সাথে নির্মীয়মাণ রাজভবনের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন৷ এরপর তিনি নির্মীয়মাণ রাজভবনের বিভিন্ন দিক ঘুরে দেখেন৷ পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার নির্মীয়মাণ রাজভবনের নকশা সম্পর্কে অবহিত করেন রাজ্যপালকে৷ পরিদর্শনকালে রাজ্যপালের সচিব সমরজিৎ ভৌমিক ও পূর্ত দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণও উপস্থিত ছিলেন৷
এদিকে, আজ বিকালে রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷
নির্মীয়মান রাজভভন পরিদর্শনে রাজ্যপাল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















