News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মীয়মান রাজভভন পরিদর্শনে রাজ্যপাল
Image

নির্মীয়মান রাজভভন পরিদর্শনে রাজ্যপাল

tathagata royনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যপাল তথাগত রায় আজ সকালে ক্যাপিটেল কমপ্লেকস্থিত নির্মীয়মাণ রাজভবন পরিদর্শনে যান৷ রাজ্যপালকে সেখানে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বিল্ডিং অসিত ভৌমিক৷ রাজ্যপাল সেখানে উপস্থিত দপ্তরের আধিকারিকদের সাথে নির্মীয়মাণ রাজভবনের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন৷ এরপর তিনি নির্মীয়মাণ রাজভবনের বিভিন্ন দিক ঘুরে দেখেন৷ পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার নির্মীয়মাণ রাজভবনের নকশা সম্পর্কে অবহিত করেন রাজ্যপালকে৷ পরিদর্শনকালে রাজ্যপালের সচিব সমরজিৎ ভৌমিক ও পূর্ত দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণও উপস্থিত ছিলেন৷
এদিকে, আজ বিকালে রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top