নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ভারতের নির্বাচন কমিশন রাজ্যের রাজ্য সভার শূন্য আসনের জন্য নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করেছেন৷ রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনটি আগামী ২ এপ্রিল, ২০১৬ বর্তমান সদস্যা ঝর্ণা দাস (বৈদ্য)-র কার্যকালের মেয়াদ শেষ হবার ফলে শূন্য হবে৷ নির্বাচনী নির্ঘণ্ট অনুসারে রাজ্য সভার এই শূন্য আসনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ২১ মাচ, ২০১৬ (সোমবার) বিকেল ৫টায়৷
রাজ্যসভার আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৪ মার্চ, ২০১৬ শুক্রবার৷ মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ ১১ মার্চ, ২০১৬ শুক্রবার৷ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ১২ মার্চ, ২০১৬ শনিবার৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, ২০১৬ সোমবার৷ নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ২৩ মার্চ ২০১৬ বুধবার৷
রাজ্যসভায় নির্বাচন ঃ রাজ্যে ভোট ২১ মার্চ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















