News Flash

Image

নেশার ভয়াবহতা

deathসীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা নেশা কারবারীদের মৃগয়াক্ষেত্রে পরিণত হইয়াছে৷ এই রাজ্যের তিন দিক দিয়া বাংলাদেশ ঘিরিয়া রহিয়াছে৷ অপর একদিক পার্বত্য ঘেরা৷ এই রাজ্যের পশ্চাদপদতাকে পঁুজি করিয়া সীমান্ত এলাকাকে নেশা সামগ্রী পাচারের অন্যতম ভূমিতে পরিণত করিয়াছে৷ শুধু তাই নয়, গাঁজা চাষের স্বর্গভূমিতেও পরিণত হইয়াছে ত্রিপুরা৷ এখানকার উঁচু নীচু টিলাভূমিকে গাঁজা চাষের প্রসিদ্ধ স্থান হিসাবে বাছিয়া নিয়াছে একাংশের গাঁজা মাফিয়ারা৷ শুধু তাহাই নহে, বহিঃরাজ্য হইতে কোরেক্স, ফেন্সিডিল নেশাজাতীয়, ট্যাবলেট সংগ্রহ করিয়া সীমান্ত পথে বাংলাদেশে পাচার করিতেছে৷ এই নেশাজাতীয় সামগ্রীগুলি যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যুব সমাজকেই ধবংস করিতেছে তাহ মোটেই বিশ্বাসযোগ্য নহে৷ ত্রিপুরার যুবসমাজও নেশা সাগরে ডুবিয়া ধবংস হইতেছে৷ এই ভয়ঙ্কর প্রবণতা ভবিষ্যত প্রজন্মকে মৃত্যু মুখে নিশ্চিতভাবে ঠেলিয়া দিবে৷ সেই কারণেই ত্রিপুরা রাজ্যকে এই অপরাধ প্রবনতা হইতে মুক্ত করিবার জন্য একদিকে যেমন প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করিতে হইবে, ঠিক তেমনি জনমানসকেও সচেতন হইতে হইবে৷ শুধু মদ কিংবা গাঁজাই নহে, ধূমপানও বিপজ্জনক নেশা হিসেবে চিহ্ণিত হইয়াছে৷ এই বিষয়ে রাষ্ট্রনায়কদেরও কঠোর হইবার সময় আসিয়াছে৷ জানিয়া শুনিয়া বিষ পান করিবার ঘটনা নতুন কিছুই নহে৷
যুগ যুগ ধরিয়া বিষ পানের প্রতিযোগিতা চলিয়া আসিতেছে৷ এই বিষক্রিয়ায় অকালে কত মানুষের যে প্রাণ বলি হইয়াছে তাহা বলিয়া শেষ করিবার নহে৷ তবু, বিষ পান বা বিষ খাওয়া বন্ধ হইতেছে না৷ মাঝে মাঝেই কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক নড়িয়া চড়িয়া বসিতে চায় এবং বিষ পান প্রতিযোগিতা বন্ধে নানা পদক্ষেপের কথা ঘোষণা করে৷ যেমন সিগারেট ও তামাক সংক্রান্ত জিনিসের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ লেখার আদেশ বা আইন কার্য্যকর করা হয়৷ তামাকের বিভিন্ন নেশা সামগ্রীতে তো দেশ ছাইয়া গিয়াছে৷ আজকের প্রজন্মের বহু যুবক এই নেশার কবলে বন্দী৷ কিভাবে এই সব বেআইনী নেশা সামগ্রীতে দেশ ছাইয়া গিয়াছে তাহা কি সরকার জানে না? নেশার বিরুদ্ধে নিয়ম রক্ষার প্রচার চলিতেছে দেশব্যাপী৷ প্রকাশ্যে ধুমপানের বিরুদ্ধে যে আইন চালু আছে তাহাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাইয়া তো হরদম নেশা কারবার সর্বগ্রাসী হইয়া উঠিতেছে৷ জনমনে স্বাস্থ্য সচেতনতা এবং ধুমপানের বিরুদ্ধে, জনমতের কারণেই সিগারেট ব্যবসায়ীদের ব্যবসায়ও আঘাত আসিয়াছে৷ কিন্তু বিভিন্ন স্থানে বিড়ি ব্যবসায়ীদের পোয়াবারো লক্ষ্যনীয়৷ প্রকাশ্যে ধুমপায়ীরা বিড়ি টানিতেছেন৷ দোকানে, হাটে বাজারে, রিকসা শ্রমিক ও অন্যান্যরা দিব্যি বিড়ির সুখটান দিয়া চলিয়াছে৷ সমাজের গরীব অংশের মানুষ, যাহারা এখনও শিক্ষার আলো হইতে অনেক দূরে তাহাদের বড় অংশই তো বিভিন্ন নেশার কবলে তলাইয়া যাইতেছে৷ বিষ নেশার কারণে, বিভিন্ন রোগ সুখে আক্রান্ত হইয়া অকালে প্রাণ হারাইতেছে৷ অথচ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যেন নেশার বিষে আত্মসমর্পণ করিয়া চলিয়াছে৷ এই আত্মসমর্পণই সমাজকে পঙ্গু করিয়া দিতেছে, যুব শক্তির জীবনী শক্তি দূর্বল করিয়া দিতেছে, অকাল মৃত্যুর দিকে ঠেলিয়া দিতেছে৷ এই অবস্থার হাত হইতে যে, সহসা মুক্তি নাই, বরং গোটা জাতির সামনে যে ভয়ানক সংকটই নিয়া আসিয়াছে সে বিষয়ে তো কোনও সন্দেহ নাই৷
মূল প্রশ্ণ হইল, যে নেশা সামগ্রী মানুষের জীবন তছনছ করিয়া দেয়, তরুণ তরুণীদের জীবনে অন্ধকার কায়েম হয়, অকাল মৃত্যুর দিকে ঠেলিয়া দেয়৷ সেই বিষবৃক্ষের লালন পালন তো সরকারী সমর্থনেই হয়৷ যদি এক্ষেত্রে সরকার দ্বিচারিতায় ভূগিতেন না, যদি তামাক বর্জনের জোরদার দাবী তোলা হইত, যদি এগুলি একেবারেই নিষিদ্ধ ঘোষিত হইত তাহা হইলে এইভাবে সমাজ সরকারকে অন্ধকার গ্রাস করিত না৷ কেন্দ্রীয় সরকারকে ঝাড়িয়া কাশিতে হইবে৷ তামাক জাতীয় মরণ নেশার হাত হইতে যদি বর্তমান প্রজন্মকে রক্ষা করাই লক্ষ্য হইত তাহা হইলে কেন্দ্রীয় সরকারকে আরও বেশী সক্রিয় হওয়ার প্রয়োজন ছিল৷ কিন্তু হইাই স্পষ্ট হইতেছে যে, তামাকজাত দ্রব্য নিষিদ্ধ না করিয়া জন সচেতনতার উপর গুরুত্ব দেওয়ার পথেই আগাইতে চায় কেন্দ্র৷ কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের এই বিষয়ে দ্বিচারিতার ঘটনা সমাজ সচেতন মানুষকে বিস্মিত করিয়াছে৷ এইভাবে বিস্ময়ের ঘোরের মাঝেই দেশ জুড়িয়া বিষ পানের প্রতিযোগিতা চলিবে, লক্ষ লক্ষ মানুষ নেশার ছোবলে অকালে প্রাণ হারাইবে৷ তবু, এমন দুর্বিষহ অবস্থা সত্বেও কেন্দ্রীয় সরকার তামাককে তালাক দিবেন না৷ বরং তামাককে আরও বেশী মারমুখী হইয়া প্রাণ সংহারে মত্ত করিবে৷ এই ভবিতব্যই তো দেশবাসীকে মানিয়া নিতে হইতেছে৷ কিন্তু, এর চাইতে দূর্ভাগ্যের আর কী হইতে পারে?

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top