News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ নির্বাচনের প্রাক্কালে উপজাতি মহিলাকে পিটিয়ে হত্যা, উত্তপ্ত ঋষ্যমুখ
Image

ভিলেজ নির্বাচনের প্রাক্কালে উপজাতি মহিলাকে পিটিয়ে হত্যা, উত্তপ্ত ঋষ্যমুখ

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ উপজাতি মহিলা খুন নিয়ে এডিসি ভিলেজ নির্বাচনের মুখে উত্তপ্ত ঋষ্যমুখের শিবপুর এলাকা৷ এমনিতেই এই শিবপুর এবং মানিকরামপুর এলাকা বিশেষ স্পর্শকাতর৷ তার উপর গতকাল রাতে শুকমতি ত্রিপুরা নামে এক উপজাতি মহিলাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়৷ খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসপি ভানুপদ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী৷ রাতেই আনা হয় ফরেনসিক টিম ও পুলিশ কুকুর৷ সন্দেহজনক হিসেবে মুহুরীপুর এলাকায় নারায়ণ সেন এবং তার ছেলে প্রসেনজিৎ সেন নামে দুজনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়৷ এই খুন রাজনৈতিক খুন না অবৈধ সম্পর্কের জেরে খুন ধন্ধে পুলিশ৷ গতকাল রাতে মহিলা পুলিশ যখন মুহুরীপুর একটি দোকান থেকে আসছিল তখন তার সাথে মণিমালা ত্রিপুরা এবং দেবানন্দ ত্রিপুরা নামে দুজন সাথে ছিল৷ মুহুরীপুর থেকে নিজ বাড়ি শিবপুর আসার পথে একটি নির্জন এলাকায় হঠাৎই শুকমতিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে৷ সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে৷ পাশে থাকা দুজন এগিয়ে এলে তাদের তাড়িয়ে দেয় ধাক্কা দিয়ে প্রাণ ভয়ে দুজন পালিয়ে গিয়ে এলাকায় খবর দেয়৷ ছুটে আসে এলাকাবাসী৷ ততক্ষণে খুনীর দল পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ৪-৫ জন ছিল৷ তবে সকলের মুখ বাঁধা তাই তারা সনাক্ত করতে পারেনি৷ এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবারও এরকম ভাবে মারার চেষ্টা করেছিল৷ কিন্তু লোকজন বেশি থাকায় সম্ভব হয়নি৷ মৃতার ছেলে ধর্ম মালিক ত্রিপুরা জানান তার মার কোন শত্রু ছিল না৷ কি কারণে এবং কেন তার মাকে খুন করা হয়েছে সে জানে না৷ তবে সে তার মায়ের হত্যাকারীদের শাস্তি চায়৷ এসপি ভানুপদ চক্রবর্তী জানান, যে পুলিশের তরফ থেকে খুনীদের চিহ্ণিত করার চেষ্টা চলছে৷ তবে কি কারণে খুন এবং খুনী চিহ্ণিত করতে তদন্ত চলছে৷ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে৷ নির্বাচনের আগে শাসক দলের এই এলাকায় এ খুনের মাধ্যমে সাধারণ ভোটারদের ভয়ভীতি এবং প্রভাবিত করার জন্য কোন কৌশল নয় তো? এ নিয়ে প্রশ্ণ ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top