News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম এক ব্যাক্তি
Image

প্রকাশ্যে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম এক ব্যাক্তি

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির উপর আক্রমণ চালাল এলাকার এক দুর্বৃত্ত৷ ঘটনা নূতন বাজার থানাধীন উত্তর একছড়ি এলাকায়৷ গুরুতর আহত ব্যক্তির বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷
ঘটনার বিবরণে জানা যায়, জঙ্গল থেকে লাকড়ি আনা নিয়ে উত্তর একছড়ি ভিলেজের ডেপাইছড়ি এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছোট ছেলে তরু মিয়ার সাথে দীর্ঘ দুই মাস আগে ওই ভিলেজের নিলধন পাড়ার বাসিন্দা কালা মিয়ার ছেলে সোহাগ মিয়ার বিবাদ শুরু হয়৷ প্রথম অবস্থায় দুই পক্ষই ভিলেজ কমিটির চেয়ারপার্সনের নিকট লিখিতভাবে অভিযোগ জানায়৷ কিন্তু ভিলেজ কমিটি কর্তৃপক্ষ এই ঘটনার মীমাংসার কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে সোহাগ মিয়া বিগত দুই মাসে বেশ কয়েকবার তরু মিয়াকে হুমকি দিয়েছে বলে অভিযোগ৷ এমনকি একদিন উত্তর একছড়ি বাজারে সকলের সামনে সোহাগ মিয়া তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলে জানান তরু মিয়া৷ অবশেষে রবিবার সকাল আটটা নাগাদ ডেপাইছড়ি বাজারে তরু মিয়ার পেছন থেকে এসে সোহাগ মিয়া আক্রমণ চালায়৷ সোহাগ মিয়া ও তার স্ত্রী তরু মিয়াকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে৷ পরবর্তী সময় এলাকাবাসীর তৎপরতা তরু মিয়াকে সোহাগের হাত থেকে বাঁচিয়ে নূতন বাজার গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়৷ কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তরু মিয়াকে জেলা হাসপাতালে রেফার করে দেয়৷ তবে পুরো ঘটনায় নূতন বাজার থানার ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কারণ মারপিটের ঘটনা থানাকে জানানো হলেও পুলিশ বাবুদের কোন হেলদোল নেই৷ এমনকি হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন বলে মনে করেননি নূতনবাজার থানার পুলিশবাবুরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top