News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচরে সবুজ পতাকা দেখাবেন প্রভু, আজ পণ্যবাহী রেল আসবে জিরানীয়া
Image

শিলচরে সবুজ পতাকা দেখাবেন প্রভু, আজ পণ্যবাহী রেল আসবে জিরানীয়া

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ রেল যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরা আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে শনিবার৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু শিলচর স্টেশন থেকে সবুজ পাতাকা দেখিয়ে বদরপুর-জিরানীয়া পণ্যবাহী রেলের সূচনা করবেন৷ ইতিমধ্যেই পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ব্রডগেজে পণ্যবাহী রেল চালানোর জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে৷
এদিকে, শনিবারই বদরপুর থেকে মণিপুরের জিরিবাম পর্যন্ত পণ্যবাহী রেল এবং শিলচর থেকে নয়াদিল্লি পর্যন্ত পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের সূচনা করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী৷ শনিবার দুপুর ২টায় এই তিনটি রেলের সূচনা করবেনপ্রভু৷আগামী মার্চ মাসের আগে নবরূপে সাজিয়ে তুলতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে আগরতলা রেল স্টেশনে৷ আগামী ২০ শে ফেব্রুয়ারির মধ্যেই স্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলে দৃঢ়তার সাথে জানালেন রেলের এক কর্মকর্তা৷ আগামী মার্চ মাস থেকে আগরতলা রেল স্টেশনে ব্রড গেজ লাইনে যাত্রীবাহী রেল চলাচল শুরু হবে বলে কথা রয়েছে৷ এই লক্ষ্যকে সামনে রেখে নবরূপে সাজিয়ে তুলা হচ্ছে আগরতলা রেল স্টেশন৷ বর্তমানে রেল ট্র্যাক ও প্ল্যাটফর্ম নির্মাণের শেষ পর্যায়ের কাজ চলছে৷ প্রায় শখানেক শ্রমিক এই কাজে নিযুক্ত রয়েছেন৷ রেলের সংশ্লিষ্ট আধিকারিকরা এই নির্মাণ কাজ তদারকি করেছেন৷ বর্তমানে প্ল্যাটফর্ম ও রেল ট্র্যাক নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে৷ আগামী ২৬ শে ফেব্রুয়ারি নিরাপত্তা কমিশনের আধিকারিকরা নির্মাণের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন৷ এদিকে রেল সূত্রে জানা গেছে, আগরতলা রেল স্টেশনে চারটি ট্র্যাক থাকবে৷ এর মধ্যে ২ নম্বর ট্র্যাকের কাজ শেষ হয়ে গেছে৷ ট্রায়াল রেলের সময় এক নম্বর ট্র্যাকে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় ফের নতুন করে ট্র্যাক বসানো হচ্ছে৷ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু না হলেও ব্রড গেজ লাইনে মাল গাড়ির যাতায়াত চলছে৷ জিরানিয়া পর্যন্ত এই মালগাড়িগুলো আসছে৷
এদিকে, গত বছর নীতি আয়োগ ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ শেষ করার পরামর্শ দিয়েছিল৷ ভারতের অংশে পাঁচ কিলোমিটার রেল লাইন বসানোর ক্ষেত্রে দুই লেইন রাস্তা, ইলেভেটেট করিডোর নির্মাণও করা হবে৷
আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পে ভারতের অংশের জন্য অর্থ বরাদ্দ করবে ডোনার মন্ত্রক৷ ইতিমধ্যে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ডোনারমন্ত্রক এই অর্থ রেলমন্ত্রকের হাতে তুলে দেবে৷ বাংলাদেশের অংশের জন্য অর্থ দেবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ জমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ হয়েছে ৯৭ কোটি টাকা৷ বাকি টাকা নির্মাণ কাজে ব্যয় করা হবে৷ গত জানুয়ারি মাসে দিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে ডোনার মন্ত্রক আগরতলা-আখাউড়া রেল সংযোগে ভারতের অংশের ব্যয়ভার বহন করার দায়িত্ব নেয়৷ ডোনারমন্ত্রক রেলমন্ত্রককে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিতে বলেছে৷ প্রস্তাব মিললেই অর্থ বরাদ্দ করা হবে বলে ডোনার মন্ত্রক আশ্বাস দিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top