News Flash

  • Home
  • Uncategorized
  • বার এসোসিয়েশনের নির্বাচনে অল ত্রিপুরা লয়ার্স এসোসিয়েশনের প্রার্থী তালিকা ঘোষণা
Image

বার এসোসিয়েশনের নির্বাচনে অল ত্রিপুরা লয়ার্স এসোসিয়েশনের প্রার্থী তালিকা ঘোষণা

ATLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে অল ত্রিপুরা লয়ার্স এসোসিয়েশন সবকটি পদেই প্রতিদ্বন্দ্বিতা করবে৷ শুক্রবার একসাংবাদিক সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন এসোসিয়েশনের সভাপতি অরুণকান্তি বিশ্বাস৷
এদিন, ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে অল ত্রিপুরা লয়ার্স এসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে৷ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সভাপতি পদে দীপক কুমার বিশ্বাস, সহ সভাপতি পদে বিশ্বজিৎ দেব, সেক্রেটারি পদে আশুতোষ দে, এসিস্টেন্ট সেক্রেটারি পদে জ্যোতি প্রকাশ সাহা ও বিদ্যুৎ ঘোষ এবং সদস্য পদে তন্ময় চক্রবর্তী, সুমিত দেবনাথ, বিশ্বজিৎ ভট্টাচার্য, মধুমিতা চক্রবর্তী, মণীন্দ্র দেব, প্রদীপ সূত্রধর, বলয় ভট্টাচার্য, সজলকান্তি সিং, গোপীনাথ ঘোষ ও ইন্দ্রজিৎ বিশ্বাস৷ প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষ্যে অয়োজিত সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি অরুণকান্তি ভৌমিক বলেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে৷ তা কোনোভাবেই কাম্য নয়৷ এসমস্ত লোকজনদের সদস্যপদ কাটার আগে এসোসিয়েশনের উচিত ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদ নবীকরণের জন্য অনুরোধ করা৷ কারণ তারা সবসময় আসেন না৷ বারের গৌরব ও ঐতিহ্য রক্ষা করার জন্য এসব সদস্যের নাম থাকা প্রয়োজন৷ তাদের জীবিতদশায় নাম কাটা উচিত নয়৷ নাম কাটা ঠিক হয়নি বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top