গুয়াহাটি ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঔরঙ্গজেব বলে আখ্যা দেওয়ার অভিযোগে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অঞ্জন দত্তের বিরুদ্ধে এফআইআর করেছেন রাজ্যের অন্যতম প্রথমসারির বেসরকারি সংগঠন সহায়-এর সভাপতি রাজু মহন্ত| মরিগাঁও থানায় এই এজাহারের ভিত্তিতে জিডিই ৪৫৯১৬ নম্বরে এক মামলা নথিভুক্ত করা হয়েছে| মামলা রুজু করে রাজু মহন্ত বলেছেন, কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় দলের প্রদেশ সভাপতি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অশালীন আখ্যা দিয়ে গোটা অসমের মানুষের মাথা হেঁট করেছেন| এই আলটপকা ও অশালীন মন্তব্যের জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন রাজু| এজাহারে তিনি শীঘ্র অঞ্জন দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন|
এখানে উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার শিবসাগরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঔরঙ্গজেব এবং বিজেপি-র প্রদেশ সভাপতি তথা রাজ্যে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে বদন বরফুকন বলে আখ্যা দিয়েছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অঞ্জন দত্ত|
প্রধানমন্ত্রী ঔরঙ্গজেব : প্রদেশ কং সভাপতির বিরুদ্ধে এজাহার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















