News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীকে হত্যার চেষ্টা এক ব্যাক্তির জেল জরিমানা
Image

প্রতিবেশীকে হত্যার চেষ্টা এক ব্যাক্তির জেল জরিমানা

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ ফটিকছড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জওহর দাস৷
২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ফটিকছড়ার প্রিয়তোষ দেবনাথ কয়েকজন শ্রমিককে নিয়ে নিজের রাবার বাগানে কাজ করছিলেন৷ তখনই প্রতিবেশী জওহর দাস তার পরিবারের লোকজনদের নিয়ে এসে কাজে বাধা দেয়৷ এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়৷ হঠাৎ জওহর দাস ধারালো অস্ত্র দিয়ে প্রিয়তোষ দেবনাথকে গলায় আঘাত করে৷ তাতে তিনি গুরুতরভাবে জখম হন৷ শ্রমিকরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠলেও তিনি বিকলাঙ্গ হয়ে পড়েন৷ এব্যাপারে মামলা দায়ের করা হয়৷ এই মামলার রায় ঘোষণা হয় আজ৷ পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অভিযুক্ত জওহর দাসকে দোষী সাব্যস্ত করে ৩০৭ ধারায় ৭ বছরের জেল ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাস হাজতবাসের নির্দেশ দেন৷ ৩২৬ ধারায় ৩ বছরের জেল ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাস হাজত বাসের নির্দেশ দেয় আদালত৷ উভয় সাজা একই সঙ্গে চলবে৷ এই মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল৷ ১৪ জন সাক্ষী দেন৷ বিচারক মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে হাজতবাসের নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top