News Flash

  • Home
  • Uncategorized
  • এবিভিপি দেশদ্রোহী, মন্তব্য বিমানের
Image

এবিভিপি দেশদ্রোহী, মন্তব্য বিমানের

biman masuকলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-কে `দেশদ্রোহী’ অ্যাখ্যা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু| শনিবার জেএনইউ ইসু্যতে মুখ খুলে বিমান বসু বলেছেন, বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বামেদের আক্রমণ করতে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে| তঁার কথায়, প্রথমে জেএনইউ-তে বাম ছাত্রনেতাকে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার| তারপর দিল্লিতে সিপিএম পার্টি অফিসে হামলা| বিজেপি, সিপিএমের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিমান বসু|
একই সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমার দেশবিরোধী স্লোগান দেননি বলেও দাবি করেছেন বিমান বসু| তিনি বলেন, ওই দিন যারা পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়েছে তারা সকলেই এবিভিপির সক্রিয় কর্মী| পুলিশ তাদের ছেড়ে বাম ছাত্র নেতাকে গ্রেফতার করেছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন বিমান বসু| বাম ছাত্রেরা `আজাদি’ চেয়ে স্লোগান দিয়েছে বলে স্বীকার করে নিয়েও বামফ্রন্ট চেয়ারম্যানের ব্যাখ্যা সেটা ভারতবিরোধী ছিল না ওখানে `আজাদি’ বলতে মোদী সরকারের থেকে মুক্তির কথা বলছে ছাত্ররা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top