News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী ঔরঙ্গজেব : প্রদেশ কং সভাপতির বিরুদ্ধে এজাহার
Image

প্রধানমন্ত্রী ঔরঙ্গজেব : প্রদেশ কং সভাপতির বিরুদ্ধে এজাহার

anjan duttaগুয়াহাটি ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঔরঙ্গজেব বলে আখ্যা দেওয়ার অভিযোগে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অঞ্জন দত্তের বিরুদ্ধে এফআইআর করেছেন রাজ্যের অন্যতম প্রথমসারির বেসরকারি সংগঠন সহায়-এর সভাপতি রাজু মহন্ত| মরিগাঁও থানায় এই এজাহারের ভিত্তিতে জিডিই ৪৫৯১৬ নম্বরে এক মামলা নথিভুক্ত করা হয়েছে| মামলা রুজু করে রাজু মহন্ত বলেছেন, কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় দলের প্রদেশ সভাপতি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অশালীন আখ্যা দিয়ে গোটা অসমের মানুষের মাথা হেঁট করেছেন| এই আলটপকা ও অশালীন মন্তব্যের জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন রাজু| এজাহারে তিনি শীঘ্র অঞ্জন দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন|
এখানে উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার শিবসাগরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঔরঙ্গজেব এবং বিজেপি-র প্রদেশ সভাপতি তথা রাজ্যে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে বদন বরফুকন বলে আখ্যা দিয়েছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অঞ্জন দত্ত|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top