News Flash

  • Home
  • Uncategorized
  • আবৃত্তি শিল্পকে সবার কাছে পৌঁছে দেবার আহ্বান দক্ষিণীর
Image

আবৃত্তি শিল্পকে সবার কাছে পৌঁছে দেবার আহ্বান দক্ষিণীর

DAKSHINIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণী সাংসৃকতিক সংস্থার রজত জয়ন্তীবর্ষী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা শহরে শোভাযাত্রা সংগঠিত করেন দক্ষিণীর শিল্পী ও কর্মকর্তারা৷
দক্ষিণী সাংসৃকতিক সংস্থার রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে রবীন্দ্রভবনে দুদিনব্যাপী সাংসৃকতিক অনুষ্টানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠান শুরুর আগে আগরতলা শহরে শোভাযাত্রা সংগঠিত করা হয়৷ শোভাযাত্রা মেলারমাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনে এসে সমবেত হয়৷ রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে দক্ষিণীর সম্পাদক প্রণব সাহা বলেন, রজতজয়ন্তী বর্ষে আবৃত্তি শিল্পকে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে প্রচার ও প্রসারের লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷
দক্ষিণীর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে দক্ষিণীর সম্পাদক প্রণব সাহা সংস্থার পক্ষ থেকে শিল্পপ্রেমী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top