News Flash

  • Home
  • Uncategorized
  • অমানবিক আইজিএম হাসপাতাল, মুমূর্ষ রোগীকে পরীক্ষার জন্য স্ট্রেচারে করে পাঠানো হল বেসরকারী প্যাথলজিতে
Image

অমানবিক আইজিএম হাসপাতাল, মুমূর্ষ রোগীকে পরীক্ষার জন্য স্ট্রেচারে করে পাঠানো হল বেসরকারী প্যাথলজিতে

Patientনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ চিকিৎসা পরিষেবায় ফের অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল আইজিএম হাসপাতাল৷ মুমূর্ষ রোগী স্ট্রেচারে করে নিয়ে গিয়ে প্রাইভেটে ইসিজি পরীক্ষা করাতে হয়েছে৷ তাতে ঐ রোগী আরো অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ৷
জানা গেছে, দুর্গাচৌমুহনীর বাসিন্দা বিনা গাঙ্গুলি(৭২) কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগের কবলে পড়ে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাঁর ইসিজি পরীক্ষা করার জন্য পরামর্শ দেন৷ কিন্তু আইজিএম হাসপাতালে ইসিজি মেশিন বিকল হওয়ায় রোগীর পরিবারকে বাইরের কোন প্যাথোলজি থেকে পরীক্ষাটি করানোর জন্য বলেন কর্তব্যরত চিকিৎসকরা৷ তখন রোগীকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান তাঁর পরিবারের সদস্যরা৷ অভিযোগ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানাতেই কর্তব্যরত হাসপাতাল কর্মীরা রোগীর পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করেন৷ তাদের নিজ উদ্যোগে বাইরের কোন প্যাথোলজিতে নিয়ে গিয়ে পরীক্ষা করানোর জন্য বলা হয়৷ অগত্য উপায় না পেয়ে স্ট্রেচারে করে ঐ রোগীকে পার্শ্ববর্তী একটি প্যাথোলজিতে নিয়ে গিয়ে ইসিজি পরীক্ষা করানো হয়৷ স্ট্রেচারে করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা রীতিমত অবাক হয়ে যান৷ মুমূর্ষ একজন রোগীকে সেলাইন সহ স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা বিষয়টির খোঁজ খবর নেন৷ তাতে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়৷ অভিযোগে জানা গেছে, রাস্তা দিয়ে স্ট্রেচারে করে রোগীকে নিয়ে যাওয়ায় আরো অসুস্থ হয়ে পড়েন তিনি৷ রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, অ্যাম্বুলেন্স ভাড়া করার মত আর্থিক সংগতি তাদের নেই৷ ফলে, হাসপাতাল কর্তৃপক্ষকেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল৷ সরকারি হাসপাতালে ইসিজি মেশিন বিকল হয়ে যাওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষ রোগীকে অবহেলা করায় রীতিমত ক্ষোভ দেখা দিয়েছে৷ অভিযোগে আরো জানা গেছে, প্রায়ই হাসপাতালের পরিষেবা নিতে গিয়ে বহু রোগী এভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের লাঞ্চনার শিকার হন৷ এনিয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top