News Flash

  • Home
  • Uncategorized
  • ভোগাচ্ছে ওয়েবসাইট, ২৫১ টাকার স্মার্টফোন কিনতে নাজেহাল দেশবাসী
Image

ভোগাচ্ছে ওয়েবসাইট, ২৫১ টাকার স্মার্টফোন কিনতে নাজেহাল দেশবাসী

freedom251কলকাতা ও নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): শুরুতেই মুখ থুবড়ে পড়ল| হাতের নাগালে থাকলেও বিশ্বের সবথেকে সস্তার স্মার্টফোন ফ্রিডম ২৫১ কিনতে পারছে না দেশবাসী| কারণ, ওয়েবসাইটে সমস্যা| সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বুক করা যাবে ২৫১ টাকার এই স্মার্টফোনটি| কিন্তু, এদিন সকাল থেকে লক্ষ লক্ষ দেশবাসী সস্তার এই স্মার্টফোন কেনার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করলেও হাতে গোনা কয়েকজনেরই অনলাইন অর্ডার সম্পূর্ণ হয়েছে| ফ্রিডম ২৫১ ডট কমে লগ ইন করলে হোমপেজে বাই নাও অপশন আসছে| সেখানে ক্লিক করলে খুলছে নতুন এক ওয়েবপেজ| সেখানে ক্রেতাকে জানিয়ে দেওয়া হচ্ছে ডেলিভারি চার্জ হিসেবে আরও ৪০ টাকা লাগবে| অর্থাত্ মোট খরচ দাঁড়াচ্ছে ২৯১ টাকা| এরপর ওই পেজের নীচের দিকে নাম ঠিকানা দিতে হচ্ছে ক্রেতাকে| সব ফিল্ড পূরণ করে পে নাওতে ক্লিক করলে নতুন পেজ না খুলে ফের একই পেজ খুলছে| ফলে অর্ডার সম্পূর্ণ হচ্ছে না| এর জেরে ফেসবুক, টু্যইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু জনতা| এ বিষয়ে ফোন নির্মাতা সংস্থা রিংগিং বেলসের তরফে জানানো হয়েছে, `প্রিয় বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়ার জন্য আমরা সত্যি কতৃজ্ঞ| কিন্তু প্রতি সেকেন্ডে ৬ লক্ষ বার হিট হওয়ার কারণে, সার্ভারে বেশি লোড হয়ে যাচ্ছে| আমরা সাময়িক বিরতি নিলাম| আপগ্রেড করা হচ্ছে সার্ভিস|’মাত্র ২৫১ টাকায় ফোন বিক্রি নিয়ে গোটা দেশ এমনকী বিশ্বজুড়ে নজর কেড়েছে রিংগিং বেলস| ২৫১ টাকার ফোনটিতে থাকছে, ৪ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড-কোর প্রসেসর ও ১ জিবি র্যাম রয়েছে ফোনে| এর অপারেটিং সিস্টেম হল অ্যানড্রয়েড ললিপপ| স্টোরেজ ক্যাপাসিটি ৮ জিবি| এই ক্ষমতা ৩২ জিবি পর্যন্ত প্রসারিত করা যায়| হ্যান্ডসেটটিতে দুটি ক্যামেরা রয়েছে| পিছনের ক্যামেরাটি ৩.২ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল| ব্যাটারির ক্ষমতা ১ হাজার ৪৫০ মিলি অ্যাম্পিয়ার| ফোনটিতে ওমেন সেফটি, স্বচ্ছ ভারত, ফিশারমেন, ফারমার, মেডিকেল, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইউটিউবের মতো অ্যাপস আগে থেকেই থাকবে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top