News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসা নিতে গিয়ে জিবিতে ধুন্ধুমার, ধৃত দুই
Image

চিকিৎসা নিতে গিয়ে জিবিতে ধুন্ধুমার, ধৃত দুই

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে চিকিৎসকদের সঙ্গে দুব্যর্বহার করার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে৷ তারা হল  সুরেন দেববর্মা ও রাজীব দেবনাথ৷ জানা যায়, তারা দুজনই পথ দুর্ঘটনায় আহত হয়৷ আহত অবস্থায় চিকিৎসার জন্য তারা জিবি হাসপাতালে আসে৷ কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্যদের সঙ্গে তারা দুব্যর্বহার শুরু করে৷ জানা যায়, দুজনই নেশাগ্রস্ত ছিল৷ জিবি হাসপাতালে পুলিশ কর্মীরাও তাদেরকে শান্ত করতে পারেনি৷ পুলিশের সামনে চিকিৎসকদের সঙ্গে অকথ্য ভাষায় আচরণ শুরু করে৷ তখনই পুলিশ তাদের আটক করে৷ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে৷ জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top