News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে মানসিক ভারসাম্যহীন মহিলা ও সন্তানের ঠাঁই হল আগরতলা হোমে
Image

খোয়াইয়ে মানসিক ভারসাম্যহীন মহিলা ও সন্তানের ঠাঁই হল আগরতলা হোমে

Mentally Illনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ ফেব্রুয়ারি৷৷ ইদানিংকালে খোয়াই শহর ও শহরতলী ভবঘুরেদের আখড়ায় পরিনত হয়ে পড়েছে৷ শহরের উপকন্ঠে ভঘুরেদের সংখ্যা কেবলই বৃদ্ধি পাচ্ছে৷ তবে ভবঘুরেদের পূণবার্সন কিংবা তাদের জন্য কিছু করার একটা মানসিকতার অভাব সর্বত্রই রয়েছে৷ সভ্য সমাজের বাইরে তাদের অন্য একটা অন্ধকার জগতে ঠেলে দেওয়া হচ্ছে৷ আইনও তাদের পক্ষে কথা বলছে না৷ যে কারনে পুলিশ বা প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে৷ তবে আইনের ফাঁকে কেউ নাক গলাতে রাজী নন৷ যে কোন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংস্থা চাইলেই ভবঘুরেদের জন্য কিছু করা সম্ভব৷ কিন্তু আধুূনিক সভ্য সমাজে এদের জন্য ভাববার সময় কোথায়?
[vsw id=”SwFwu8PJMMA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এমনই যখন পরিস্থিতি৷ খোয়াই শহরে আবির্ভাব ঘটে এক মানসিক ভারসাম্যহীন মহিলার৷ খুব বেশী বয়স্ক বলে মনে হচ্ছিল না৷ কোলে ছোট্ট অবোঝ শিশু৷ মহিলার বেশভূষা খুব বেশী বেমানান বা দৃষ্টিকটু নয়৷ কিন্তু বেশ কিছু দিন যাবত মহিলা ওশিশু খোয়াইতে রয়েছেন তা হলফ করে বলা না গেলেও, এতটুকু মানসিক ভারসাম্যহীন মহিলা ও তার কোলের শিশুটি কি তবে ভূকা পেটে দিন গুজারা করছিল?
এমন পরিস্থিতিতে স্থানীয় এক-দুজন মিডিয়া কর্মী কোটা বিষয়টি খোয়াই মহকুমা শাসকের গোচরে আনেন৷ মিডিয়া কর্মীরা ত্রিপুরা জার্ণালিষ্ট এসোসিয়েশন, খোয়াই জেলা কমিটির সদস্য৷ তাদের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হল তা খোয়াই শহরের ব্যস্ত মানুষ স্বচক্ষেই দেখলেন৷ একটি মানসিক ভারসাম্যহীন মহিলা যখন কোলের শিশুকে নিয়ে খোয়াই শহ চষে বেড়াছিল, সবাই কেবল তামাশা দেখলেন৷ সেই মহিলা বা তার শিশুর পেটে দুমোঠো খাবার জুটল কিনা তার খোঁজ কেউই নিলেন না৷
যে যাইহোক, বুধবার সকালে খোয়াই সুভাষপার্কেই স্থানীয় মহিলা পুলিশের একপ্রস্থ দৌড়ঝাঁপ ছিল কেবল মাত্র এক মহিলা ও তার শিশুকে নিয়ে৷ মহিলা পুলিশ নাজেহাল হয়ে পড়লেন এই দুজনকে পুলিশের ভ্যানে তুলতে গিয়েই৷ একজন মানসিক ভারসাম্যহীন৷ আরেকজন সেই মায়ের অবোঝ সন্তান৷ শিশুকে কোলে নিয়ে মহিলা পুলিশ বসে রইলেন পুলিশী ভ্যানে, কিন্তু শিশুর মাকে সেই ভ্যানে তুলতে মাথার ঘাম পায়ে ফেলতে হল মহিলা পুলিশকে৷ বিষয়টি অনেকটা হাস্যকর হলেও ঘটনা সত্যি৷ দীর্ঘ সময় টানাপোরেনের পর অবশেষে মহিলাকে পুলিশের ভ্যানে তোলতে সক্ষম হয় পুলিশ৷ কিন্তু সব কিছুর মধ্যে আশ্চর্জনকভাবে ঘটনার সময় উপস্থিত জনসাধারনের অসহযোগিতার একটা নগ্ণ চেহারা কেমন যেন প্রকট হয়ে পড়ল এদিন৷ মহিলা পুলিশ যখন হ্যাস্ত-ন্যাস্ত হচ্ছিলেন, তখন সাধারন মানুষ তামাশা দেখতেই ব্যস্ত৷ কেউই এগিয়ে এসে সাহায্য করলেন না৷ সাহায্য করলেন না এতদিন রাস্তায় রাস্তায় একটি অবোঝ শিশুকে নিয়ে ঘুরাঘুরি করা সেই মাকে৷ অবোঝ শিশুটির পেটে এতদিন ঠিকমতো যে খাবার পড়েনি তাতে কোন সন্দেন নেই৷ শিশুটির মুখের দিকে তাকিয়ে কেউই কিন্তু এগিয়ে আসেননি৷ তবে বুধবার মিডিয়া কর্মীদের দৌলতে মা ও শিশুর ভাগ্য এবার যে বদলাতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই৷ তাদের দুজনকেই হোমে পাঠানো হয়েছে৷ মানসিক ভারসাম্যহীন মহিলার মানসিক চিকিৎসা নিশ্চই হবে৷ মনে করা হচ্ছে সামান্য চিকিৎসায় তিনি সেরে উঠতে পারেন৷ আর তাই শিশুটির জন্য সুখকর হবে৷ সে ফিরে পাবে সুস্থ্য মায়ের কোল, মায়ের পরশ, ভালবাসা৷ তবে একটা কথা নিশ্চিত যে যখন আর অবোঝ শিশুটিকে ক্ষুধার যন্ত্রনায় কষ্ট করতে হবে না৷
তবে কিছুদিন পূর্বেই খোয়াই শহরের প্রাণকেন্দ্র থেকে এক ভবঘুরে যুবক ৯ বছর বাদে তার বাড়ী ফিরেছিল৷ ফিরে পেয়েছিল তার আপনজনকে৷ তাই আশায় পারদ কিন্তু এবার চড়ছে৷ সবারই প্রত্যাশা, মহিলা সুস্থ্য হয়ে উঠুক৷ অবোঝ শিশু তার মায়ের কোলে ফিরে পেলে আরও একটা ঘটনা ছাপার অক্ষরে লেখা থাকবে৷ আগামী দিনে ভবঘুরেদের জন্য এগিয়ে আসার ক্ষেত্রে সবাইকে ইন্ধন যুগাবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top