News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ঝঁুকিপূর্ণ সরকারী কোয়ার্টার
Image

কৈলাসহরে ঝঁুকিপূর্ণ সরকারী কোয়ার্টার

tripuraনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ ফেব্রুয়ারি৷৷ সরকারি কোয়ার্টার ১৬টি৷ প্রতিমাসে তাদের ভাড়া নগদে গুনে দিয়ে থাকেন ভাড়াটেরা৷ কিন্তু কোয়ার্টার সংস্কার কাজে নিজেদের টাকা খরচ করতে হয়৷ কৈলাসহর পুর পরিষদ যেসব কোয়ার্টার বিল্ডিং সংস্কারে উদ্যোগী হচ্ছে না৷ অথচ জরাজীর্ণ কোয়ার্টারে জীবনের ঝঁুকি নিয়ে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন ১৬টি পরিবার৷ ভূমিকম্প বড়ো মাত্রায় হলে সেসব পরিবারের ভাগ্যে কি ঘটবে তা কেউ জানেন না৷  কাচের ঘাট সংলগ্ণ আইডিএসএমটি দ্বিতল কোয়ার্টারগুলোর অবস্থা খুবই করুণ৷ ১৯৮৪ সালে কোয়ার্টার নির্মিত হয়েছিল৷ এরপর থেকে আর সংস্কার হয়নি৷ বিল্ডিং এর দেওয়ালে ফাটল দেখা দিয়েছে৷ কোথাও বট গাছ মাথাচাড়া দিয়েছে৷ প্রতিমাসে পরিবার পিছু ৮৫০ টাকা ভাড়া দিতে হয় কৈলাসহর পুর পরিষদকে৷  কিন্তু পুর পরিষদ কর্তৃপক্ষ সৌজন্যতাবোধ দেখাতে রাজি নদন৷ নতুন পুর পরিষদের কর্মকর্তারা সে সমস্যা জেনেও নীরব ভূমিকায় রয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top