নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে ক্লিনচিট দিতে নারাজ দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসি| বুধবার তিনি জানিয়েছেন, `জেএনইউ-র ধৃত ছাত্র নেতা কানাইয়া কুমারের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে পুলিশের কাছে|’ এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতরেও যান দিল্লি পুলিশ কমিশনার|
এদিকে, জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত পড়ুয়াদের খোঁজে পাঁচ রাজ্যে তল্লাশি চালাল দিল্লি পুলিশ| বাসি জানালেন, গত ৯ তারিখ ক্যাম্পাসে যারা দেশবিরোধী স্লোগান দিয়েছিল, তাদের ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ| এর পিছনে বহিরাগতদের মদতও রয়েছে| অভিযুক্তদের ধরতেই এদিন দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে তল্লাশি চালিয়েছে পুলিশ| অন্যদিকে, জেএনইউ-র পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধেও দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল| এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|
কানাহাইয়া কুমারকে ক্লিনচিট দিতে নারাজ পুলিশ, `দেশদ্রোহী’-র রাজ্যে রাজ্যে তল্লাশি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















