News Flash

  • Home
  • Uncategorized
  • কানাহাইয়া কুমারকে ক্লিনচিট দিতে নারাজ পুলিশ, `দেশদ্রোহী’-র রাজ্যে রাজ্যে তল্লাশি
Image

কানাহাইয়া কুমারকে ক্লিনচিট দিতে নারাজ পুলিশ, `দেশদ্রোহী’-র রাজ্যে রাজ্যে তল্লাশি

delhi policeনয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে ক্লিনচিট দিতে নারাজ দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসি| বুধবার তিনি জানিয়েছেন, `জেএনইউ-র ধৃত ছাত্র নেতা কানাইয়া কুমারের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে পুলিশের কাছে|’ এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতরেও যান দিল্লি পুলিশ কমিশনার|
এদিকে, জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত পড়ুয়াদের খোঁজে পাঁচ রাজ্যে তল্লাশি চালাল দিল্লি পুলিশ| বাসি জানালেন, গত ৯ তারিখ ক্যাম্পাসে যারা দেশবিরোধী স্লোগান দিয়েছিল, তাদের ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ| এর পিছনে বহিরাগতদের মদতও রয়েছে| অভিযুক্তদের ধরতেই এদিন দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে তল্লাশি চালিয়েছে পুলিশ| অন্যদিকে, জেএনইউ-র পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধেও দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল| এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top