কোট্টায়াম, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : রেলসফরে কোচের মধ্যে যাত্রীকে ইদুঁর কামড়ে দেওয়ার অভিযোগে রেল কর্তৃপক্ষকে ১৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতাসুরক্ষা আদালত| ইতিমধ্যেই কোট্টায়ামের স্টেশন মাস্টার, চেন্নাই, দক্ষিণ রেল ও মুম্বই মধ্য রেলের জেনারেল ম্যানেজারকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে|
\ানা গিয়েছে, ২০১২ সালের ১১ মার্চ বুশ সি জে নামে এক বিদেশী পর্যটক দুরন্ত এক্সপ্রেসে মুম্বই থেকে এরনাকুলাম যাচ্ছিলেন| তিনি বাতানুকুল কোচের যাত্রী ছিলেন| ওই যাত্রীর অভিযোগ, ভোর চারটে নাগাদ হঠাত্ ঘুম ভেঙে উঠে দেখেন তাঁর বাঁ পায়ের আঙুলে ইদুঁর কামড়ে দিয়েছে| ক্ষতস্থান থেকে তিনি দেখেন রক্ত বেরোচ্ছে| সেইসঙ্গে অসহ্য যন্ত্রনাও ছিল| বুশ জানিয়েছেন, ট্রেনে টিটির কাছেই সমস্ত ঘটনাটি জানান তিনি| যদিও এই অবস্থাতেই তিনি এরনাকুলাম পৌঁছেছিলেন| স্টেশনে পৌঁছে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন| এরপর এরনাকুলাম- কোট্টায়াম এক্সপ্রেস রেলের হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করে দেওয়া হয়| এরপরই রেল হাসপাতালের সমস্ত খরচের প্রমান নিয়ে তিনি ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হন| এরপরই ক্রেতাসুরক্ষা আদালত ওই যাত্রীকে ১৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষকে|
রেলসফরে কোচের মধ্যে যাত্রীকে ইদুঁর কামড়, রেল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















