News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট অধিবেশন সুষ্ঠভাবে করতে বিরোধীদের আবেদন প্রধানমন্ত্রীর, সম্ভাবনা থাকছে হৈচৈ হওয়ার
Image

বাজেট অধিবেশন সুষ্ঠভাবে করতে বিরোধীদের আবেদন প্রধানমন্ত্রীর, সম্ভাবনা থাকছে হৈচৈ হওয়ার

ALL PARTYনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন| রেল বাজেট পেশ করা হবে ২৫ ফেব্রুয়ারি| ২৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাধারণ বাজেট পেশ করবেন| সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ রেসকোর্সে এই বৈঠক হয়| সূত্রে জানা গিয়েছে, বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিরোধী দলগুলির কাছে সহযোগিতার আবেদন জানান প্রধানমন্ত্রী| এদিনের বৈঠকে আরজেডি, জেডি (ইউ), সিপিএম, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বও হাজির ছিলেন| তঁারা সকলেই জেএনইউ কাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে সরব হন| পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তঁারা|
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু| রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, জেএনইউ-তে ছাত্র সংসদের সভাপতি গ্রেফতার, পঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার মতো ইসু্যতে উত্তপ্ত হতে পারে সংসদ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top