News Flash

  • Home
  • Uncategorized
  • ছৈলেংটায় জনসভায় মুখ্যমন্ত্রী, ঘিলাতলীতে প্রবীণদের সাথে বৈঠক করলেন সিপিএম নেতৃত্ব, ভিলেজ ভোটের জমজমাট প্রচার
Image

ছৈলেংটায় জনসভায় মুখ্যমন্ত্রী, ঘিলাতলীতে প্রবীণদের সাথে বৈঠক করলেন সিপিএম নেতৃত্ব, ভিলেজ ভোটের জমজমাট প্রচার

MANIK CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ধলাই জেলার লংতরাইভ্যাালি মহকুমার ছৈলেংটায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা বাজারে ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষ্যে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়৷ নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভিলেজ কমিটির নির্বাচনে সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়ে, মানুষকে ক্ষমায়িত করে মানুষের কল্যাণে কাজ করে চলেছে৷ রাস্তাঘাট, জল , সুকল, হাসপাতাল, সেচ, বিদ্যুৎ ইত্যাদির সুযোগ সম্প্রসারিত করতে চায় সরকার৷ নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নিরাজয় ত্রিপুরা, গজেন্দ্র ত্রিপুরা প্রমুখ৷
এবার বয়স্ক ভোটারদের নিয়ে ভিলেজ কমিটির ভোট প্রচারে সামিল হল শাসক দল সিপিএম৷ পশ্চিম ঘিলাতলীর দাওছড়ায় বয়স্ক ভোটার ও অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় দলের শীর্ষস্তরের নেতারা উপস্থিত ছিলেন৷
সামনেই ভিলেজ কমিটির নির্বাচন৷ সবকটি রাজনৈতিক দলই ভোট প্রচারে সামিল হয়েছে৷ শাসক দল সিপিএম বয়স্ক ও প্রবীণ ভোটারদের ভোটে টানতে বয়স্ক ভোটারদের নিয়ে পশ্চিম ঘিলাতলীর দাওছড়াতে সভা সংগঠিত করেছে৷ সভায় সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন৷ সুধীরবাবু বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শতকরা ৯৭টি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে৷ আরো তিনটি গ্রামে আগামী ৫ বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে৷ প্রতিটি গ্রামে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে৷ এই যে উন্নয়ন তা ছিল না৷ যুবক যুবতীদের এসব বিষয়ে বোঝাতে হবে৷ বর্তমানে যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে তা বজায় রাখতে হবে৷
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক শংকর দেবনাথ, টিএসইউর বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা প্রমুখ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top