News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে পৃথক দূর্ঘটনায় গুরুতর তিনজন
Image

কৈলাসহরে পৃথক দূর্ঘটনায় গুরুতর তিনজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ফেব্রুয়ারি৷৷ কৈলাসহরে পৃথক তিনটি যান দুর্ঘটনায় আহত  ছয়জন৷ আহতদের মধ্যে একজন  বর্হিরাজ্যে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে নেওয়া হয়েচে বাকি পাঁচজনের মধ্যে একজন  জিবি ও চারজন আর জিএম হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায়৷ দুজনের আজ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷ সংবাদ সূত্রে খবর, ধর্মনগর থেকে গতকাল পুজোর আনন্দভোগ করার জন্য চারজন কৈলাসহরে আসেন৷ আনন্দ ভোগ করে কৈলাসহর থেকে যাবার পথে বিমল সিনহা একাডেমি  সুকলের সামনে রাস্তার খাদে উল্টে যায়৷ কয়েকজন লোক দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন৷ ঐ চার যুবক ধর্মনগরের৷ এদিকে রাত্র আনুমানিক নয়টা নাগাদ  উত্তর কাছরঘাট ও অনুমা সন্ধ্যা ৮টায় শ্রীরামপুরে দুটি স্থানে পৃথক মোটর বাইক দুর্ঘটনাগ্রস্ত হ য়৷ এতে মোটর চালক সহ দুজন  আহত হয়েছেন৷  এর মূল কারণ সম্পর্কে জানা যায় পুজোর অতিরিক্ত আনন্দভোগই দুর্ঘটনার কারণ৷  কৈলাসহরে পুলিশ গতকাল বিকাল থেকে নিরাপত্তার কাজে পুলিশের পাশাপাশি টিএসআর জওয়ান শহরে মোতায়েন করেছিল৷ এত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে  তিন চারটি দুর্ঘটনা৷ কৈলাসহরে কিছু যুবক যেভাবে নেশায় লিপ্ত হচ্চে তাতে অভিভাবক থেকে শুরু করে কৈলাসহরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top