News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি যুব সমিতির পেট থেকে বেড়িয়েছে আই পি এফ টি, তাদের হাতে ভিলেজ কাউন্সিলের ক্ষমতা না দেয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

উপজাতি যুব সমিতির পেট থেকে বেড়িয়েছে আই পি এফ টি, তাদের হাতে ভিলেজ কাউন্সিলের ক্ষমতা না দেয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

CM KHOWAIনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ফেব্রুয়ারি৷৷ উপজাতি যুব সমিতির পেট থেকে বেড়িয়েছে আই পি এফ টি এরা হিংস্র ও ভয়ানক৷ এরাই ছিল সন্ত্রাস বাদীদের মুখোশ৷ ২০০০ সালে বন্দকের নলের মুখে এই আই পি এফ টিই এডিসি দখল করে সারা রাজ্যের উপজাতি অঞ্চল গুলিতে তছনছ করে দিয়েছিল৷ তাদের হাতে ভিলেজ কাউন্সিল এর ক্ষমতা তুলে দিয়ে দ্বিতীয় বার আর ভুল করবেন না৷ বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ভিলেজ কাউন্সিল নির্বাচনে এবার পদ্মবিল ব্লকের প্রায় সবকটি এডিসি ভিলেজে সি পি এমের সঙ্গে লড়াই করছে শুধু মাত্র আই পি এফ টি দল৷
আজ সকালে বাইজালে বাড়ী সুকল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন অশুভ শক্তিকে পরাজয় করে যারা জনদরদী মানুষের দুঃখ এবং শান্তি সম্প্রতির জন্য সংগ্রাম করে আসছে তাদেরকেই জয়ী করাতে হবে৷ আর এরা হচ্ছে মার্কসবাদী৷ এই মার্কসবাদী প্রতিপক্ষ আই পি এফ টি দল৷ এরা গত ২ বছর ধরে ত্রিপুরা ল্যান্ডের দাবীকে সামনে রেখে খালি গায়ে উদ্যান নৃত্য করে শহরকে লন্ডভন্ড করছে৷ তাদের হাতে ক্ষমতা গেলে সাধারন মানুষের দুঃখের আর শেষ হবে না৷ মুখ্যমন্ত্রী আই পি এফ টি’র পর বিজেপি ইস্যু নিয়ে বলেন এরা আরও ভয়ংঙ্কর৷ গত ২০ মাসে এই বিজেপি ছয়শত সাম্প্রদায়িক হামলা সংগঠিত করেছে গোটা দেশে৷ বারবার আক্রান্ত হচ্ছে মুসলীম, বুদ্ধ, জৈন ও শিক সম্প্রাদায়ের মানুষ৷ এ রাজ্যে তাদের কোন উন্নয়নের সংগ্রাম নেই৷ এরা দেশে ভাল দিন আনবে বলে গরীবের মহা সর্বনাশ কাছে আর ধনী ও পুঁজি পতিদের আয়কর ছাড়দিচ্ছে৷
তিনি বলেন, ১৯৭৮ এর পর থেকে ত্রিপুরাকে উন্নয়নের দিকে নিয়ে যায় বামফ্রন্ট সরকার৷ জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা ঘাট প্রভূতিতে দ্রুত এগিয়ে যায় ত্রিপুরা৷
তিনি বলেন, ত্রিপুরায় এথ উন্নয়ন দেখে পাশ্ববর্তী রাজ্য নাগালেন্ড, মনিপুর, মিজোরাম, রাজ্য গুলি বলছে ত্রিপুরায় এত উন্নয়ন কি করে হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরায় বামফ্রন্টের বিকল্প নেই৷
আর এ জন্যই যারা রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামফ্রন্ট বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয় বহু ভিলেজ ও ওয়ার্ড৷ জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন রনজিৎ দেববর্মা ও বিধায়ক পদ্মকুমার দেববর্মা৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top